Skip to content

অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬

ধারা ২৪২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১২৬ এর সংশোধন

বলবৎদ্বিতীয় অধ্যায় আইন অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬

দ্বিতীয় অধ্যায় আইন অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬

ধারা ২৪

24. ২০১২ সনের ৪৭ নং আইনের ধারা ১২৬ এর সংশোধন উক্ত আইনের ধারা ১২৬ এর- (ক) উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন বা বিশেষ আদেশ দ্বারা, প্রজ্ঞাপনে বা বিশেষ আদেশে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে, যে কোন পণ্য বা পণ্য শ্রেণির আমদানি বা সরবরাহ বা প্রদত্ত যে কোন সেবাকে এই আইনের অধীন আরোপযোগ্য মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, সম্পূরক শুল্ক বা আগাম কর হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।”; (খ) উপ-ধারা (৩) বিলুপ্ত হইবে।

End of ধারা ২৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬