অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬
ধারা ২৮২০১২ সনের ৪৭ নং আইনের তৃতীয় তফসিলের সংশোধন
দ্বিতীয় অধ্যায় আইন অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬
ধারা ২৮
28. ২০১২ সনের ৪৭ নং আইনের তৃতীয় তফসিলের সংশোধন উক্ত আইনের তৃতীয় তফসিলের- (ক) টেবিল-১ (‘খন্ড-ক’-মূসক আরোপযোগ্য পণ্য) এর কলাম (১) এর- (অ) শিরনামা সংখ্যা ৭৩.১৭ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (আ) শিরনামা সংখ্যা ৭৩.১৮, ৭৪.১৫ ও ৭৬.১৬ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (ই) শিরনামা সংখ্যা ৮২.১২ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; এবং (ঈ) শিরনামা সংখ্যা ৮৭.০৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পর নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা:- “৮৭.০৭ সংশ্লিষ্ট এইচ.এস. কোড (ক) বাসের বডি (খ) ট্রাকের বডি ৫%”; (খ) টেবিল-১ (‘খন্ড-খ’-মূসক আরোপযোগ্য সেবা) এর কলাম (১) এর শিরনামা সংখ্যা S০৯৯ এর বিপরীতে কলাম (২) এ উল্লিখিত সেবার কোড S০৯৯.৬০ এবং উহাদের বিপরীতে কলাম (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (গ) টেবিল-২ (‘খন্ড-ক’-মূসক আরোপযোগ্য পণ্য) এর কলাম (১) এর- (অ) শিরনামা সংখ্যা ৩৯.২৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পূর্বে নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা:- “২৭.১১ সংশ্লিষ্ট এইচ.এস. কোড এলপি গ্যাস ৭.৫%”; (আ) শিরনামা সংখ্যা ৩৯.২৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (ই) শিরনামা সংখ্যা ৪৮.০৯ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; এবং (ঈ) শিরনামা সংখ্যা ৪৮.১০ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (উ) শিরনামা সংখ্যা ৪৮.২৩ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পর নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা:- ৭৩.১৭ সংশ্লিষ্ট এইচ.এস. কোড তার কাটা ৭.৫% টোপ তারকাটা ৭৩.১৮ ৭৪.১৫ ৭৬.১৬ সকল এইচ.এস.কোড (ক) বিভিন্ন সাইজের ও প্রকারের স্ক্রু, গ্যালভানাইজড/নন গ্যালভানাইজড/ জিংক কোটিং/ নিকেল কোটিং/ অন্যান্য মেটাল কোটিং/ কোটিং ব্যতীত (খ) জয়েন্ট (কানেক্টর), নাট, বোল্ট বিভিন্ন সাইজ ও প্রকারের গ্যালভানাইজড/ নন গ্যালভানাইজড/ জিংক কোটিং/ নিকেল কোটিং/ অন্যান্য মেটাল কোটিং/ কোটিং ব্যতীত ৭.৫% (গ) ইলেক্ট্রিক লাইন হার্ডওয়্যার এবং পোল ফিটিংস, যা এম, এস ও স্টীল দ্বারা তৈরি (নাট, বোল্ট ব্যতীত) “এবং” (ঊ) শিরনামা সংখ্যা ৭৬.১৫ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পর নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা:- “৮২.১২ সংশ্লিষ্ট এইচ.এস. কোড স্টেইনলেস স্টীলের স্ট্রিপ হইতে প্রস্তুত ব্লেড কার্বন স্টীলের স্ট্রিপ হইতে প্রস্তুত ব্লেড ৭.৫%”; (ঘ) টেবিল-২ (‘খন্ড-খ’-মূসক আরোপযোগ্য সেবা) এর কলাম (১) এর শিরনামা সংখ্যা S০০৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত হইবে; (ঙ) টেবিল-৩ (‘খন্ড-খ’-মূসক আরোপযোগ্য সেবা) এর কলাম (১) এর শিরনামা সংখ্যা S০৩৬ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পূর্বে নিম্নরূপ শিরনামা সংখ্যা ও এন্ট্রিসমূহ সন্নিবেশিত হইবে, যথা:- “S০০৪ S০০৪.০০ নির্মাণ সংস্থা ১০%”; এবং (চ) টেবিল-৪ (‘খন্ড-ক’-মূসক আরোপযোগ্য পণ্য) এর কলাম (১) এর- (অ) শিরনামা সংখ্যা ৫২.০৫ হইতে ৫২.০৭ এবং উহাদের বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৩ (তিন) টাকা” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “৫ (পাঁচ) টাকা” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (আ) শিরনামা সংখ্যা ৫৪.০২ থেকে ৫৪.১০ এবং ৫৫.১২ থেকে ৫৫.১৬ এবং উহাদের বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “৩ (তিন) টাকা” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে “৫ (পাঁচ) টাকা” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (ই) শিরনামা সংখ্যা ৭২.০৪ এবং উহার বিপরীতে কলাম (৪) এ উল্লিখিত “১০০০ টাকা” সংখ্যা ও শব্দের পরিবর্তে “১২০০ টাকা” সংখ্যা ও শব্দটি প্রতিস্থাপিত হইবে; এবং (ঈ) শিরনামা সংখ্যা ৭২.১৩ হইতে ৭২.১৬ এবং উহাদের বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরনামা সংখ্যাসমূহ এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:- “৭২.১৩ হইতে ৭২.১৬ সকল এইচ.এস. কোড এম, এস প্রোডাক্ট (ক) আমদানি/স্থানীয়ভাবে সংগৃহীত রি-রোলেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত এম.এস পণ্য ১৭০০ টাকা (প্রতি মে. টন) খ) আমদানিকৃত/স্থানীয়ভাবে সংগৃহীত মেলটেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত সকল প্রকার বিলেট ও ইনগট ১৫০০ টাকা (প্রতি মে: টন) (গ) বিলেট/ইনগট হইতে প্রস্তুতকৃত এম.এস. পণ্য ১৬০০ টাকা (প্রতি মে: টন) (ঘ) গর্দা/মেলটেবল স্ক্র্যাপ হইতে প্রস্তুতকৃত ইনগট/বিলেট এবং ইনগট/ বিলেট হইতে প্রস্তুতকৃত এম.এস. পণ্য ২৭০০ টাকা (প্রতি মে: টন) "।