অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬
ধারা ৪০২০২৩ সনের ১২ নং আইনের ধারা ৩২ এর সংশোধন
তৃতীয় অধ্যায় আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন
ধারা ৪০
40. ২০২৩ সনের ১২ নং আইনের ধারা ৩২ এর সংশোধন উক্ত আইনের ধারা ৩২ এর উপ-ধারা (২) এর- (ক) দফা (ক) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ক) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(ক) শেয়ারহোল্ডার পরিচালক নহে এইরূপ অন্য কোনো কর্মচারীর হৃদযন্ত্র, বৃক্ক, চক্ষু, যকৃত ও মস্তিষ্ক সংক্রান্ত অপারেশন, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন এবং ক্যানসার সংক্রান্ত চিকিৎসা ব্যয় বাবদ প্রাপ্ত অর্থ;”; (খ) দফা (খ) এর প্রান্তস্থিত “।” চিহ্নের পরিবর্তে “;” চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (গ) সন্নিবেশিত হইবে, যথা:- “(গ) কোম্পানি কর্তৃক গোষ্ঠী বীমা বাবদ কোনো কর্মচারীর পক্ষে বীমা কোম্পানিকে পরিশোধিত প্রিমিয়াম।”; (গ) ব্যাখ্যা অংশের দফা (গ) এর উপ-দফা (আ) এর পর নিম্নরূপ নূতন উপ-দফা (ই) সন্নিবেশিত হইবে, যথা:- “(ই) কোম্পানি কর্তৃক গোষ্ঠী বীমা বাবদ কোনো কর্মচারীর পক্ষে বীমা কোম্পানিকে পরিশোধিত প্রিমিয়াম;”।