অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬
ধারা ৪৭২০২৩ সনের ১২ নং আইনের ধারা ৪৬ এর সংশোধন
বলবৎ
তৃতীয় অধ্যায় আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন
ধারা ৪৭
47. ২০২৩ সনের ১২ নং আইনের ধারা ৪৬ এর সংশোধন উক্ত আইনের ধারা ৪৬ এর- (ক) উপ-ধারা (১০) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১০) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(১০) ধারা ১৮০ এর অধীন রিটার্ন দাখিলের ক্ষেত্রে যে আয়বর্ষের রিটার্ন দাখিল হইয়াছে তাহার পরবর্তী ৫ (পাঁচ) আয়বর্ষের মধ্যে যেকোনো সময়ে প্রদর্শিত প্রারম্ভিক মূলধনের যেকোনো পরিমাণের ঘাটতি ব্যবসা সংশ্লিষ্ট আয়বর্ষে “ব্যবসা হইতে আয়” হিসাবে গণ্য হইবে।”; (খ) উপ-ধারা (১২) এর দফা (খ) এ উল্লিখিত “ক্রয়মূল্যকে” শব্দের পরিবর্তে “রপ্তানি মূল্যকে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।