অর্থ (২০২৫-২০২৬ অর্থ বৎসর) আইন, ২০২৬
ধারা ৯৭২০২৩ সনের ১২ নং আইনের ধারা ১৭০ এর প্রতিস্থাপন
বলবৎ
তৃতীয় অধ্যায় আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর সংশোধন
ধারা ৯৭
97. ২০২৩ সনের ১২ নং আইনের ধারা ১৭০ এর প্রতিস্থাপন উক্ত আইনের ধারা ১৭০ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ১৭০ প্রতিস্থাপিত হইবে, যথা:- “১৭০। স্বর্নিধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল।-ধারা ১৬৬ এর অধীন রিটার্ন দাখিলের আইনানুগ বাধ্যবাধকতা রহিয়াছে এইরূপ সকল ব্যক্তি রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ সংশ্লিষ্ট করবর্ষের মধ্যে ধারা ১৮০ এর অধীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করিবেন।”।