Skip to content

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬

ধারা ৬জাদুঘরের ব্যবস্থাপনা বিভাগসমূহ

বলবৎ

ধারা ৬

6. জাদুঘরের ব্যবস্থাপনা বিভাগসমূহ (১) জাদুঘরের নিম্নবর্ণিত ব্যবস্থাপনা বিভাগ থাকিবে, যথা:- (ক) প্রশাসন, হিসাব ও প্রশিক্ষণ বিভাগ; (খ) নিরাপত্তা বিভাগ; (গ) নিদর্শন সংগ্রহ, রেজিস্ট্রেশন ও সংরক্ষণ বিভাগ; (ঘ) নিদর্শন প্রদর্শন ও প্রদর্শনী বিভাগ; (ঙ) গবেষণা বিভাগ; (চ) তথ্য প্রযুক্তি বিভাগ; (ছ) ফিল্ম ও মাল্টিমিডিয়া বিভাগ; (জ) প্রকৌশল, অবকাঠামো সংরক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ; (ঝ) জনসংযোগ বিভাগ; (ঞ) গ্রন্থাগার, মুদ্রণ ও প্রকাশনা বিভাগ; এবং (ট) সংরক্ষণ রসায়নাগার বিভাগ। (২) পর্ষদ জাদুঘরের প্রয়োজন অনুযায়ী নূতন বিভাগ সৃজনসহ বিভাগ পুনর্বিন্যাস করিতে পারিবে, তবে ইহাতে আর্থিক সংশ্লিষ্টতা থাকিলে সরকারের পূর্বানুমোদন আবশ্যক হইবে। (৩) জাদুঘরের প্রত্যেক বিভাগের দায়িত্ব ও কার্যাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে।

End of ধারা ৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬