Skip to content

বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬

ধারা ১০ভাইস চ্যান্সেলর নিয়োগ

বলবৎ

ধারা ১০

10. ভাইস চ্যান্সেলর নিয়োগ (১) চ্যান্সেলর, তৎকর্তৃক নির্ধারিত শর্তে, দেশের স্বনামধন্য একজন শিক্ষাবিদকে ৪ (চার) বৎসর মেয়াদের জন্য ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করিবেন: তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তি একাদিক্রমে বা অন্য কোনোভাবে ভাইস চ্যান্সেলর হিসাবে ২ (দুই) মেয়াদের অধিক সময়ের জন্য নিয়োগ লাভের যোগ্য হইবেন না। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, চ্যান্সেলরের সন্তোষানুযায়ী ভাইস চ্যান্সেলর স্বপদে অধিষ্ঠিত থাকিবেন। (৩) ভাইস চ্যান্সেলরের পদ শূন্য হইলে কিংবা ছুটি, অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা ভাইস চ্যান্সেলর পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত চ্যান্সেলরের ভিন্নরূপ সিদ্ধান্ত না থাকা সাপেক্ষে প্রো-ভাইস চ্যান্সেলর ‌ ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করিবেন, প্রো-ভাইস চ্যান্সেলরের অবর্তমানে ট্রেজারার ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করিবেন এবং ট্রেজারারের অবর্তমানে চ্যান্সেলর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন।

End of ধারা ১০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬