Skip to content

বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬

ধারা ১২প্রো-ভাইস চ্যান্সেলর

বলবৎ

ধারা ১২

12. প্রো-ভাইস চ্যান্সেলর (১) চ্যান্সেলর, প্রয়োজনে, তৎকর্তৃক নির্ধারিত শর্তে, ৪ (চার) বৎসর মেয়াদের জন্য ২ (দুই) জন প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগ করিবেন: তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তি একাদিক্রমে বা অন্য কোনোভাবে প্রো-ভাইস চ্যান্সেলর হিসাবে ২ (দুই) মেয়াদের অধিক সময়ের জন্য নিয়োগ লাভের যোগ্য হইবেন না। (২) চ্যান্সেলরের সন্তোষানুযায়ী প্রো-ভাইস চ্যান্সেলর স্বপদে অধিষ্ঠিত থাকিবেন। (৩) প্রো-ভাইস চ্যান্সেলর সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করিবেন।

End of ধারা ১২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬