ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (২) “অর্থ কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি; (৩) “অ্যাকাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল; (৪) “অ্যাক্রেডিটেশন কাউন্সিল” অর্থ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ (২০১৭ সনের ৯ নং আইন) এর অধীন গঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল; (৫) “আবাসিক হল” অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণের সার্বক্ষণিক বসবাসের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণাধীন ছাত্রাবাস; (৬) “ইনস্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা স্থাপিত কোনো ইনস্টিটিউট; (৭) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ১৭-তে উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ; (৮) “কর্মকর্তা” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা; (৯) “কর্মচারী” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মচারী; (১০) “গ্রন্থাগারিক” অর্থ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক; (১১) “চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর; (১২) “ট্রেজারার” অর্থ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার; (১৩) “ডরমেটরি” অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অতিথিগণের সাময়িক আবাসস্থল; (১৪) “ডিন” অর্থ অনুষদের ডিন; (১৫) “তফসিল” অর্থ এই আইনের তফসিল; (১৬) “নির্ধারিত” অর্থ সংবিধি, বিশ্ববিদ্যালয় বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত; (১৭) “নিয়োগ বোর্ড” অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের সুপারিশ প্রদানের জন্য গঠিত বোর্ড; (১৮) “পরিকল্পনা ও উন্নয়ন কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটি; (১৯) “পরিচালক” অর্থ ইনস্টিটিউটের পরিচালক; (২০) “পরীক্ষা নিয়ন্ত্রক” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক; (২১) “প্রবিধান” অর্থ ধারা ৩৯ এর অধীন প্রণীত প্রবিধান; (২২) “প্রক্টর” অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর; (২৩) “প্রভোস্ট” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলের প্রশাসনিক প্রধান; (২৪) “প্রো-ভাইস চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর; (২৫) “বিজনেস ইনকিউবেটর” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থাপিত বা পরিচালিত কোনো বিজনেস ইনকিউবেটর, যাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণের উদ্যোক্তা হিসাবে গড়িয়া তুলিবার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সকল সহযোগিতা প্রদান করিবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী কর্তৃক কোনো উদ্ভাবন, মেধাস্বত্ব, আবিষ্কার বা প্রক্রিয়া বাজারজাত এবং বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য সহযোগিতা প্রদান করিবে; (২৬) “বিভাগ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ; (২৭) “বিভাগীয় চেয়ারম্যান” অর্থ বিভাগের প্রধান; (২৮) “বিশ্ববিদ্যালয়” অর্থ ধারা ৩ এর অধীন স্থাপিত বগুড়া বিশ্ববিদ্যালয়; (২৯) “বিশ্ববিদ্যালয় বিধি” অর্থ ধারা ৩৮ এর অধীন প্রণীত বিশ্ববিদ্যালয় বিধি; (৩০) “বোর্ড অব গভর্নরস” অর্থ ইনস্টিটিউটের বোর্ড অব গভর্নরস; (৩১) “ভাইস চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর; (৩২) “মঞ্জুরি কমিশন” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (President’s Order No. 10 of 1973) এর অধীন গঠিত University Grants Commission of Bangladesh; (৩৩) “মঞ্জুরি কমিশন আদেশ” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (President’s Order No. 10 of 1973); (৩৪) “মূল্যায়ন” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে শিক্ষার্থীর অগ্রগতির মান নিরূপণ; (৩৫) “রেজিস্ট্রার” অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার; (৩৬) “রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট” অর্থ এই আইনের বিধানানুযায়ী রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট; (৩৭) “শিক্ষক” অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোনো ব্যক্তি; (৩৮) “শিক্ষার্থী” অর্থ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী; (৩৯) “সংবিধি” অর্থ ধারা ৩৭ এর অধীন প্রণীত সংবিধি; (৪০) “সংস্থা” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো সংস্থা; এবং (৪১) “সিন্ডিকেট” অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।