Skip to content

বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬

ধারা ২৩অনুষদ

বলবৎ

ধারা ২৩

23. অনুষদ (১) অর্থায়নের নিশ্চয়তা এবং বাজেটে এতৎসংক্রান্ত ব্যয় অন্তর্ভুক্তির পর মঞ্জুরি কমিশনের অনুমতিসাপেক্ষে, এক বা একাধিক অনুষদ প্রতিষ্ঠা করা যাইবে। (২) অ্যাকাডেমিক কাউন্সিলের নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রত্যেক অনুষদ সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্দিষ্ট বিষয়ে শিক্ষা কার্য ও গবেষণা পরিচালনার দায়িত্বে থাকিবে। (৩) অনুষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি, সংবিধি ও অন্যান্য বিধানাবলি দ্বারা নির্ধারিত হইবে। (৪) প্রত্যেক অনুষদে একজন করিয়া ডিন থাকিবেন এবং তিনি ভাইস চ্যান্সেলরের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে থাকিয়া অনুষদ সম্পর্কিত সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি যথাযথভাবে পালনের জন্য দায়ী থাকিবেন। (৫) প্রত্যেক অনুষদের বিভিন্ন বিভাগের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে এবং ভাইস চ্যান্সেলর কর্তৃক নির্দিষ্টকৃতভাবে অধ্যাপকগণের মধ্য হইতে উহার ডিন পদ আবর্তিত হইবে এবং তিনি ২ (দুই) বৎসরের মেয়াদে তাহার পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, কোনো বিভাগে অধ্যাপক না থাকিলে সেই বিভাগের জ্যেষ্ঠতম সহযোগী অধ্যাপক ডিন পদে নিয়োগপ্রাপ্ত হইবেন এবং কোনো বিভাগের একজন অধ্যাপক ডিনের দায়িত্ব পালন করিয়া থাকিলে ঐ বিভাগের পরবর্তী পালাসমূহে বাকী অধ্যাপকগণ জ্যেষ্ঠতার ভিত্তিতে ডিন পদে নিযুক্তির সুযোগ পাইবেন: আরও শর্ত থাকে যে, একাধিক বিভাগে সমজ্যেষ্ঠ অধ্যাপক বা সহযোগী অধ্যাপক থাকিলে সেই ক্ষেত্রে তাহাদের মধ্য হইতে ডিন পদের আবর্তনক্রম ভাইস চ্যান্সেলর কর্তৃক নির্দিষ্ট হইবে।

End of ধারা ২৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬