ধারা ৪০আবাসিক হল ও ডরমেটরি সংক্রান্ত বিধানাবলি
বলবৎ
ধারা ৪০
40. আবাসিক হল ও ডরমেটরি সংক্রান্ত বিধানাবলি (১) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ডরমেটরি বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত হইবে। (২) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণের আবাসিক হল ও ডরমেটরি বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত হইবে। (৩) হলের প্রাধ্যক্ষ ও অন্যান্য তত্ত্বাবধানকারী কর্মচারী বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর কর্তৃক নিযুক্ত হইবেন। (৪) আবাসিক হল ও ডরমেটরিতে বসবাসের শর্তাবলি বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।