ধারা ৪২পরীক্ষা
বলবৎ
ধারা ৪২
42. পরীক্ষা (১) ভাইস চ্যান্সেলরের সাধারণ নিয়ন্ত্রণাধীনে পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা পরিচালনার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করিবেন। (২) অ্যাকাডেমিক কাউন্সিল পরীক্ষা কমিটিসমূহ নিয়োগ করিবে এবং উহাদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) কোনো পরীক্ষার বিষযে কোনো পরীক্ষক কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হইলে ভাইস চ্যান্সেলর তাহার স্থলে অন্য ১ (এক) জন পরীক্ষককে নিয়োগ করিবেন।