Skip to content

বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬

ধারা ৫১অবসর ভাতা ও ভবিষ্যৎ তহবিল, ইত্যাদি

বলবৎ

ধারা ৫১

51. অবসর ভাতা ও ভবিষ্যৎ তহবিল, ইত্যাদি (১) সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি এবং শর্তাবলি-সাপেক্ষে, বিশ্ববিদ্যালয় উহার শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীর কল্যাণার্থে যেইরূপ সমীচীন মনে করিবে সেইরূপ স্বাস্থ্য বিমা, গোষ্ঠী-বিমা, কল্যাণ তহবিল, ভবিষ্য তহবিল ও অবসর ভাতা গঠন অথবা আনুতোষিক বা পারিতোষিক প্রদানের ব্যবস্থা করিবে। (২) সরকারের পূর্বানুমোদনক্রমে ও চ্যান্সেলরের অনুমোদন সাপেক্ষে, উপ-ধারা (১) এ উল্লিখিত বিষয়াদি সংক্রান্ত সংবিধি প্রণয়ন করিতে হইবে।

End of ধারা ৫১. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬