ধারা ৬বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান
বলবৎ
ধারা ৬
6. বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান (১) বিশ্ববিদ্যালয়ের সকল স্বীকৃত শিক্ষা ও গবেষণা কার্যক্রম বিশ্ববিদ্যালয় বা ইহার ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত হইবে এবং পরীক্ষাগার বা কর্মশিবিরের সকল কর্মকাণ্ড ইহার অন্তর্ভুক্ত হইবে। (২) বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে শিক্ষকগণ শিক্ষা কার্যক্রম পরিচালনা করিবেন। (৩) শিক্ষাদানের দায়িত্ব কোন্ কর্তৃপক্ষের উপর ন্যস্ত থাকিবে তাহা সংবিধি দ্বারা নির্ধারিত হইবে। (৪) শিক্ষাক্রম ও পাঠ্যসূচি, সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী নির্ধারিত হইবে। (৫) বিশ্ববিদ্যালয় বিধি ও প্রবিধানে বিধৃত শর্তানুসারে বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হইবে।