ধারা ৮বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা
বলবৎ
ধারা ৮
8. বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত কর্মকর্তা থাকিবেন, যথা:- (১) ভাইস চ্যান্সেলর; (২) প্রো-ভাইস চ্যান্সেলর; (৩) ট্রেজারার; (৪) অনুষদের ডীন; (৫) ইনস্টিটিউটের পরিচালক; (৬) রেজিস্ট্রার; (৭) বিভাগীয় চেয়ারম্যান; (৮) গ্রন্থাগারিক; (৯) প্রভোস্ট; (১০) প্রক্টর; (১১) পরিচালক (গবেষণা, সম্প্রসারণ ও প্রযুক্তি হস্তান্তর); (১২) পরিচালক (অর্থ ও হিসাব); (১৩) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন); (১৪) পরিচালক (বহিরঙ্গণ কার্যক্রম) (১৫) পরিচালক (শরীরচর্চা শিক্ষা); (১৬) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; (১৭) প্রধান চিকিৎসা কর্মকর্তা; (১৮) পরীক্ষা নিয়ন্ত্রক; (১৯) ছাত্র কল্যাণ উপদেষ্টা; এবং (২০) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা।