Skip to content

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

ধারা ২৬কতিপয় আইনের প্রয়োগ হইতে অব্যাহতি

বলবৎষষ্ঠ অধ্যায় বিশেষ সুবিধা ও প্রণোদনা, ইত্যাদি

ষষ্ঠ অধ্যায় বিশেষ সুবিধা ও প্রণোদনা, ইত্যাদি

ধারা ২৬

26. কতিপয় আইনের প্রয়োগ হইতে অব্যাহতি সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো শিল্পাঞ্চলের ডেভেলপার, অপারেটর বা উহাতে অবস্থিত কোনো শিল্প প্রতিষ্ঠান/প্রকল্প কে নিম্নবর্ণিত সকল বা যেকোনো আইনের সকল বা যেকোনো বিধান হইতে অব্যাহতি দিতে পারিবে, অথবা এই মর্মে নির্দেশ দিতে পারিবে যে, উক্ত সকল বা যেকোনো আইনের বিধানাবলি, উক্ত প্রজ্ঞাপনে বিধৃত পরিবর্তন বা সংশোধন সাপেক্ষে প্রযোজ্য হইবে, যথা:- (ক) Municipal Taxation Act, 1881 (Act No. XI of 1881); (খ) Explosives Act, 1884 (Act No. IV of 1884); (গ) Stamp Act, 1899 (Act No. II of 1809); (ঘ) Foreign Exchange Regulation Act, 1947 (Act No. VII of 1947); (ঙ) Building Construction Act, 1952 (E. B. Act No. II of 1953); (চ) অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩ (২০০৩ সনের ৭ নং আইন); (ছ) স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ (২০০৯ সনের ৫৮ নং আইন); (জ) জেলা পরিষদ আইন, ২০০০ (২০০০ সনের ১৯ নং আইন); (ঝ) স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন); (ঞ) স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন); (ট) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭নং আইন); (ঠ) বিদ্যুৎ আইন, ২০১৮ (২০১৮ সনের ৭ নং আইন); (ড) বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ৬ নং আইন); (ঢ) আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন); (ণ) ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩ (২০২৩ সনের ৩১ নং আইন); (ত) সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত অন্য কোনো আইন।

End of ধারা ২৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬