Skip to content

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

ধারা ৩৩পিপিপি প্রকল্পে সরকারি আর্থিক অংশগ্রহণ

বলবৎঅষ্টম অধ্যায় পিপিপি প্রকল্প গ্রহণ, অনুমোদন, বেসরকারি অংশীদার নির্বাচন, ইত্যাদি

অষ্টম অধ্যায় পিপিপি প্রকল্প গ্রহণ, অনুমোদন, বেসরকারি অংশীদার নির্বাচন, ইত্যাদি

ধারা ৩৩

33. পিপিপি প্রকল্পে সরকারি আর্থিক অংশগ্রহণ সরকার পিপিপি প্রকল্পের নিম্নবর্ণিত কর্মকাণ্ডের বিপরীতে অর্থ ও সরকার প্রদত্ত গ্যারান্টি প্রদান করিতে পারিবে, যথা:- (ক) কারিগরি সহায়তার বিপরীতে অর্থায়ন (Technical Assistance Financing); (খ) আর্থিক সামর্থ্য ঘাটতির বিপরীতে অর্থায়ন (Viability Gap Financing); (গ) প্রকল্প কোম্পানিতে ইকুইটি ক্রয় বা ঋণের বিপরীতে অর্থায়ন (Financing Against Equity and Loan); (ঘ) পিপিপি প্রকল্পের সহিত সংযুক্ত কম্পোন্যান্ট বাস্তায়নের বিপরীতে অর্থায়ন (Financing Against Linked Component); (ঙ) কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত অন্য কোনো কর্মকাণ্ডের বিপরীতে অর্থায়ন।

End of ধারা ৩৩. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬