Skip to content

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

ধারা ৪কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি

বলবৎদ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, কর্তৃপক্ষের দায়িত্ব, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, কর্তৃপক্ষের দায়িত্ব, ইত্যাদি

ধারা ৪

4. কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে “ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ” নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হইবে। (২) কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং উহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে এবং উহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে। (৩) একজন চেয়ারম্যান ও ৭ (সাত) জন সদস্য সমন্বয়ে কর্তৃপক্ষ গঠিত হইবে এবং তাহারা দৈনন্দিন কাজে সার্বক্ষণিক দায়িত্ব পালন করিবেন। (৪) চেয়ারম্যান কর্তৃপক্ষের প্রধান নির্বাহী হইবেন। (৫) চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহাদের পদমর্যাদা, চাকরির মেয়াদ, বেতন-ভাতাদি ও অন্যান্য শর্তাবলি সরকার কর্তৃক নির্ধারিত হইবে: তবে শর্ত থাকে যে, নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিগণকে প্রাধান্য দিতে হইবে এবং এইক্ষেত্রে তাহাদের পদমর্যাদা, চাকরির মেয়াদ, বেতন-ভাতাদি ও অন্যান্য শর্তাবলি এমনভাবে নির্ধারিত হইবে যাহা যোগ্য ও বিশেষজ্ঞ ব্যক্তিকে আকৃষ্ট করিবার ও নিয়োজিত রাখিবার জন্য পর্যাপ্ত হয়। (৬) চেয়ারম্যান, কর্তৃপক্ষের যেকোনো সভা আহ্বান ও সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিবেন, এবং কমপক্ষে ৩ (তিন) জনের উপস্থিতিতে সভার কোরাম পূর্ণ হইবে এবং সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত গৃহীত হইবে। (৭) চেয়ারম্যানের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, ক্ষেত্রমত, শূন্য পদে নবনিযুক্ত চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা চেয়ারম্যান পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষের জ্যেষ্ঠতম সদস্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করিবেন। (৮) কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে উহার যেকোনো দায়িত্ব পালনের জন্য উহার যেকোনো সদস্য বা কর্মকর্তাকে ক্ষমতা ন্যস্ত করা যাইবে।

End of ধারা ৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬