Skip to content

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

ধারা ৪৬লেভি আরোপ ও সমন্বয়

বলবৎঅষ্টম অধ্যায় পিপিপি প্রকল্প গ্রহণ, অনুমোদন, বেসরকারি অংশীদার নির্বাচন, ইত্যাদি

অষ্টম অধ্যায় পিপিপি প্রকল্প গ্রহণ, অনুমোদন, বেসরকারি অংশীদার নির্বাচন, ইত্যাদি

ধারা ৪৬

46. লেভি আরোপ ও সমন্বয় (১) আপাতত বলবৎ অন্য কোনো আইন বা আইনের মর্যাদাসম্পন্ন দলিলে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, গণপণ্য বা গণসেবা সরবরাহ করিবার বিনিময়ে পিপিপি চুক্তি অনুযায়ী লেভি আরোপ করিবার অধিকার বেসরকারি অংশীদার বা প্রকল্প কোম্পানির থাকিবে। (২) পিপিপি চুক্তিতে লেভি নির্ধারণ এবং সমন্বয়ের পদ্ধতি ও সূত্র বিধৃত থাকিতে হইবে। ব্যাখ্যা।-এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘‘লেভি’’ অর্থ গণপণ্য বা গণসেবা সরবরাহ করিবার বিনিময়ে পিপিপি চুক্তি অনুযায়ী প্রকল্প কোম্পানি কর্তৃক প্রাপ্য অর্থ; এবং ট্যারিফ, টোল, ফি, বা চার্জও ইহার অন্তর্ভুক্ত হইবে।

End of ধারা ৪৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬