Skip to content

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

ধারা ৫০সিঙ্গেল ডিজিটাল প্লাটফর্ম (Single Digital Platform)

বলবৎদশম অধ্যায় সিঙ্গেল ডিজিটাল প্লাটফর্ম

দশম অধ্যায় সিঙ্গেল ডিজিটাল প্লাটফর্ম

ধারা ৫০

50. সিঙ্গেল ডিজিটাল প্লাটফর্ম (Single Digital Platform) (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত সকল সেবা, অনুমোদন, লাইসেন্স, ছাড়পত্র ও পারমিটের নিরবচ্ছিন্ন, স্বচ্ছ ও কার্যকর সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে একটি সিঙ্গেল ডিজিটাল প্লাটফর্ম প্রতিষ্ঠা করিতে হইবে। প্রয়োজন সাপেক্ষে কর্তৃপক্ষের প্রধান বা শাখা অফিসে সেবা প্রদানকারী সকল সংস্থার ডেস্ক স্থাপন করিতে হইবে এবং সেখানে প্রয়োজনীয় ক্ষমতাপ্রদান সাপেক্ষে উক্ত সংস্থার এক বা একাধিক কর্মচারীকে সংযুক্ত করিতে হইবে। (২) সংশ্লিষ্ট সকল সেবা প্রদানকারী সংস্থা বাধ্যতামূলকভাবে, কর্তৃপক্ষের নির্ধারিত সীমার মধ্যে উক্ত সিঙ্গেল ডিজিটাল প্লাটফর্ম- এর সহিত সংযুক্ত থাকিবে এবং কর্তৃপক্ষ উক্ত ডিজিটাল প্লাটফর্মের উন্নয়ন, বাস্তবায়ন ও পরিচালনা করিবে। (৩) সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনাপূর্বক নির্ধারিত সময়সীমার (Cut-Off Timeline) মধ্যে বর্তমানে কার্যরত সকল পৃথক ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল ও অন্যান্য সেবা প্রদান প্ল্যাটফর্মসমূহ ধাপে ধাপে সিঙ্গেল ডিজিটাল প্লাটফর্ম-এ একীভূত (Integrate) বা স্থানান্তর (Migrate) করিতে হইবে এবং উক্ত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর কোনো সংস্থা নিজস্ব পৃথক পোর্টালের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করিতে পারিবে না। (৪) সিঙ্গেল ডিজিটাল প্লাটফর্ম সংক্রান্ত বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে: তবে শর্ত থাকে যে, বিধি প্রণীত না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ এতদুদ্দেশ্যে আদেশ জারি করিতে পারিবে।

End of ধারা ৫০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬