Skip to content

ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬

ধারা ৬৪বিধি প্রণয়নের ক্ষমতা

বলবৎচতুর্দশ অধ্যায় বিবিধ

চতুর্দশ অধ্যায় বিবিধ

ধারা ৬৪

64. বিধি প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, নূতন বিধি প্রণীত না হওয়া পর্যন্ত, এই আইনের সহিত সাংঘর্ষিক না হওয়া সাপেক্ষে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ (২০১০ সনের ৪২ নং আইন), বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন, ২০১৫ (২০১৫ সনের ১৮ নং আইন) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ (২০১৬ সনের ৩৬ নং আইন) এর অধীন প্রণীত বিধিমালা কার্যকর থাকিবে এবং যদি সাংঘর্ষিকতা দেখা যায় তাহা হইলে এই আইনের বিধানাবলি কার্যকর হইবে। (২) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকার প্রয়োজনীয় আদেশ জারি করিতে পারিবে।

End of ধারা ৬৪. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬