জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬
ধারা ৩১কমিশনে ইন্টার্নশিপ
বলবৎ
চতুর্থ অধ্যায় কমিশনের কর্মকর্তা, জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ইউনিট, তহবিল ইত্যাদি
ধারা ৩১
31. কমিশনে ইন্টার্নশিপ (১) সরকার, স্বীকৃত বিশ্ববিদ্যালয়সমূহ হইতে আইন বা মানবাধিকারের সহিত সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীদের জন্য কমিশনে নিয়মিত ইন্টার্নশিপের ব্যবস্থা করিতে পারিবে। (২) ইন্টার্নশিপের সংখ্যা ও শর্তাদি এতৎসংক্রান্ত সরকারি বিধি-বিধান দ্বারা নির্ধারিত হইবে।