Skip to content

জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬

ধারা ৩৫কমিশনের আর্থিক স্বাধীনতা

বলবৎচতুর্থ অধ্যায় কমিশনের কর্মকর্তা, জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ইউনিট, তহবিল ইত্যাদি

চতুর্থ অধ্যায় কমিশনের কর্মকর্তা, জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ইউনিট, তহবিল ইত্যাদি

ধারা ৩৫

35. কমিশনের আর্থিক স্বাধীনতা (১) সরকার, প্রতি অর্থ বৎসরে কমিশনের ব্যয়ের জন্য উহার অনুকূলে নির্দিষ্টকৃত অর্থ বরাদ্দ করিবে এবং অনুমোদিত ও নির্ধারিত খাতে উক্ত বরাদ্দকৃত অর্থ হইতে ব্যয় করিবার ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন গ্রহণ করা কমিশনের জন্য আবশ্যক হইবে না: তবে শর্ত থাকে যে, সময় সময়, সরকার কর্তৃক জারীকৃত ব্যয় সম্পর্কিত বিধি-বিধান প্রযোজ্য হইবে। (২) এই ধারার বিধান দ্বারা সংবিধানের ১২৮ অনুচ্ছেদে প্রদত্ত মহাহিসাব-নিরীক্ষকের অধিকার ক্ষুণ্ন করা যাইবে না।

End of ধারা ৩৫. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬