জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬
ধারা ৩৯স্বার্থের সংঘাতের ক্ষেত্রে পদ্ধতি
বলবৎ
চতুর্থ অধ্যায় কমিশনের কর্মকর্তা, জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ইউনিট, তহবিল ইত্যাদি
ধারা ৩৯
39. স্বার্থের সংঘাতের ক্ষেত্রে পদ্ধতি যেক্ষেত্রে এই আইনের অধীন দায়িত্ব পালনকালীন বিবেচনাধীন কোনো বিষয়ে কোনো কমিশনারের স্বার্থ জড়িত থাকে, সেইক্ষেত্রে সংশ্লিষ্ট কমিশনার, যথাশীঘ্র সম্ভব, বিষয়টি কমিশনকে অবহিত করিবেন এবং উক্ত বিষয়ে কমিশনের তদন্ত ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা হইতে বিরত থাকিবেন।