Skip to content

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) “অভিযোগকারী” অর্থ এই আইনের অধীন অভিযোগ উত্থাপনকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান; (২) “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল” অর্থ International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এর অধীন গঠিত ট্রাইব্যুনাল; (৩) “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন” অর্থ International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973); (৪) “এখতিয়ারসম্পন্ন আদালত” অর্থ এখতিয়ারসম্পন্ন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা, ক্ষেত্রমত, এখতিয়ারসম্পন্ন দায়রা আদালত; (৫) “গোপন আটক কেন্দ্র” অর্থ এইরূপ আটককেন্দ্র, যাহা আইন দ্বারা অনুমোদিত নহে এবং, ক্ষেত্রমত, আইন দ্বারা অনুমোদিত হওয়া স্বত্ত্বেও, যেখানে আটককৃত ব্যক্তির অবস্থান বা পরিণতি সম্পর্কে তাহার আত্মীয়স্বজন বা সন্ধান-প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠান অবগত নহেন; (৬) “গুম” অর্থ ধারা ৪ এ বর্ণিত গুম; (৭) “ফৌজদারি কার্যবিধি” অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898); (৮) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৯) “ভুক্তভোগী” অর্থ গুম হওয়া ব্যক্তি, তাহার পরিবারের কোনো সদস্য বা উক্ত গুমের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি; (১০) “শৃঙ্খলা-বাহিনী” অর্থ- (অ) সেনা বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী; (আ) পুলিশ বাহিনী; (ই) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ব্যাটালিয়ন আনসার; (ঈ) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি); (উ) বাংলাদেশ কোস্ট গার্ড (কোস্ট গার্ড); (ঊ) সরকারি গোয়েন্দা সংস্থা; (ঋ) সরকারি তদন্তকারী সংস্থা; (এ) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বা অনুরূপ অন্য কোনো সংস্থা বা বাহিনী; (ঐ) উল্লিখিত এক বা একাধিক বাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ বাহিনী বা যৌথ বাহিনী; এবং (ও) আইন দ্বারা ঘোষিত যেকোনো শৃঙ্খলা-বাহিনী; (১১) “ষড়যন্ত্র” অর্থ Penal Code, 1860 (Act No. XLV of 1860) এর section 120A এ সংজ্ঞায়িত criminal conspiracy; (১২) “সরকারি কর্মচারী” অর্থ Penal Code, 1860 (Act No. XLV of 1860) এর section 21 এ সংঙ্গায়িত public servant; এবং (১৩) “সাক্ষ্য আইন” অর্থ Evidence Act, 1872 (Act No. I of 1872)।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬