Skip to content

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬

ধারা ৬গুমের ফলে মৃত্যু, ইত্যাদির দণ্ড

বলবৎ

ধারা ৬

6. গুমের ফলে মৃত্যু, ইত্যাদির দণ্ড যদি গুমের ফলে গুম হওয়া ব্যক্তির মৃত্যু ঘটে বা গুম হওয়া ব্যক্তির লাশ পাওয়া যায় অথবা গুমের ঘটনার ৫ (পাঁচ) বৎসর অতিক্রান্ত হইবার পরও তাহাকে জীবিত কিংবা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হয়, তাহা হইলে উক্তরূপ গুমের জন্য দায়ী ব্যক্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অন্যূন ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অনধিক ১ (এক) কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন: তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অধীন অন্য কোনো অপরাধের জন্য দায়েরকৃত মামলার বিচার সম্পন্ন হওয়া সত্ত্বেও এই ধারার অধীন নূতন মামলা দায়ের আইনত বারিত হইবে না।

End of ধারা ৬. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬