গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬
ধারা ৮গোপন আটককেন্দ্র নির্মাণ, ব্যবহার, ইত্যাদির দণ্ড
বলবৎ
ধারা ৮
8. গোপন আটককেন্দ্র নির্মাণ, ব্যবহার, ইত্যাদির দণ্ড যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ গোপন আটককেন্দ্র নির্মাণ, স্থাপন বা ব্যবহার করেন, তাহা হইলে উহা হইবে অপরাধ এবং তজ্জন্য তিনি বা তাহারা অন্যূন ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ডে দণ্ডণীয় হইবেন এবং প্রত্যেকে উক্ত দণ্ডের অতিরিক্ত অনধিক ২০ (বিশ) লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।