গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬
প্রস্তাবনাপ্রস্তাবনা
প্রস্তাবনা
প্রস্তাবনা যেহেতু গুম (enforced disappearance) ব্যক্তি-স্বাধীনতা ও আইনের শাসনের পরিপন্থি এবং মানবিক মর্যাদা ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন যাহার প্রতিরোধ ও প্রতিকার রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার; এবং যেহেতু ব্যাপক (widespread) বা পরিকল্পিত পদ্ধতিতে (systematic) সংঘটিত গুম ইতোমধ্যে International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) এ অন্তর্ভুক্ত হইয়াছে; এবং যেহেতু উক্ত ব্যাপক বা পরিকল্পিত পদ্ধতিতে সংঘটিত গুম ব্যতীতও বাংলাদেশে বিভিন্ন গুমের ঘটনা সংঘটিত হইয়াছে; এবং যেহেতু ব্যাপক বা পরিকল্পিত পদ্ধতিতে সংঘটিত গুম ব্যতীত অন্যান্য গুম প্রতিরোধ, উহার তদন্ত, দায়ী ব্যক্তির শাস্তি নিশ্চিতকরণ, ভুক্তভোগী ও তাহাদের পরিবারের অধিকার সংরক্ষণ ও প্রতিকার প্রদান এবং মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করিবার লক্ষ্যে এতদ্বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল-