Skip to content

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬

ধারা ১০ইউনিটের দায়িত্ব ও কার্যাবলি

বলবৎতৃতীয় অধ্যায় ইউনিটের ক্ষমতা, দায়িত্ব ও কার্যাবলি

তৃতীয় অধ্যায় ইউনিটের ক্ষমতা, দায়িত্ব ও কার্যাবলি

ধারা ১০

10. ইউনিটের দায়িত্ব ও কার্যাবলি ইউনিটের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) জননিরাপত্তা রক্ষা; (খ) সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমন; (গ) বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার; (ঘ) মাদক, সাইবার অপরাধ, গুম ও ভূমি দস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; (ঙ) নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানবপাচার, অপহরণসহ মানবতাবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; (চ) আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট গোয়েন্দা তথ্য সংগ্রহ; (ছ) অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা; (জ) আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশ অনুসারে উল্লিখিত অপরাধ সংক্রান্ত তদন্ত কার্যক্রম; এবং (ঝ) সরকার কর্তৃক অর্পিত আইনসঙ্গত অন্যান্য দায়িত্ব ও কার্যাবলি সম্পাদন।

End of ধারা ১০. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬