Skip to content

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬

ধারা ২সংজ্ঞা

বলবৎপ্রথম অধ্যায় প্রারম্ভিক

প্রথম অধ্যায় প্রারম্ভিক

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) "অধস্তন কর্মকর্তা (Subordinate Officer)" অর্থ ইউনিটে পদায়িত পুলিশ বাহিনীর সাব-ইন্সপেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর এবং ইউনিটে কর্মরত অন্যান্য শৃঙ্খলা বাহিনীর সমপদমর্যাদার কর্মকর্তাও ইহার অন্তর্ভুক্ত হইবে; (২) "অধিনায়ক (Commanding Officer)" অর্থ এইরূপ কোনো ব্যাটালিয়ন সদস্য যিনি কোনো ব্যাটালিয়ন কমান্ড করেন; (৩) “অভিযোগ প্রতিকার কমিটি” অর্থ ধারা ২৪ এর অধীন গঠিত কমিটি; (৪) "আটক” অর্থ এইরূপ অবস্থা যেখানে ইউনিটের কোনো সদস্যকে ইউনিটের তাঁবু, ক্যাম্প বা ব্যারাকে নজরদারির আওতাভুক্ত রাখিয়া শর্তসাপেক্ষে সীমিত চলাফেরা করিতে দেওয়া হয়; (৫) "আর্মড পার্সোনেল বা কর্মচারী” অর্থ ইউনিটে কর্মরত কর্মকর্তা ব্যতীত শৃঙ্খলা বাহিনীর অন্য কোনো সদস্য বা সংস্থার কোনো কর্মচারী বা ইউনিটে কর্মরত সিভিল কোনো সদস্য; (৬) “ইউনিট” অর্থ এই আইনের অধীন গঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB); (৭) "ইউনিট সদস্য" অর্থ ইউনিটে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মকর্তা, অধস্তন কর্মকর্তা, আর্মড পার্সোনেল বা কর্মচারী, নন-পুলিশ কর্মকর্তা ও কর্মচারী; (৮) "ঊর্ধ্বতন কর্মকর্তা (Superior Officer)" অর্থ ইউনিটে পদায়িত পুলিশ বাহিনীর সহকারী পুলিশ সুপার ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা এবং ইউনিটে কর্মরত শৃঙ্খলা বাহিনী বা অন্য কোনো সংস্থার সমপদমর্যাদা ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাও ইহার অন্তর্ভুক্ত হইবে; (৯) "কর্মকর্তা” অর্থ ইউনিটে পদায়িত পুলিশ বাহিনীর পুলিশ পরিদর্শক হইতে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা এবং ইউনিটে কর্মরত শৃঙ্খলা বাহিনীর বা অন্য সংস্থার সমপদমর্যাদা ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাও ইহার অন্তর্ভুক্ত হইবে; (১০) "ক্যাম্প” অর্থ নিজ কোম্পানির আওতাধীন এলাকায় মোতায়েনকৃত ইউনিট; (১১) “কোম্পানি” অর্থ কতিপয় প্লাটুন ও কমান্ডারের সমন্বয়ে গঠিত কোনো কোম্পানি; (১২) “গ্রেফতার” অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এবং প্রযোজ্য অন্যান্য আইনের অধীন কোনো ব্যক্তিকে আইনানুগ হেফাজতে গ্রহণ; (১৩) "জনবল প্রেরণকারী বাহিনী বা সংস্থা" অর্থ সে সকল শৃঙ্খলা বাহিনী বা সংস্থা যাহাদের নিকট হইতে সদস্য প্রেষণের মাধ্যমে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠন করা হইবে; (১৪) “তদন্ত” অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এর section 4 এর sub-section (1) এর clause (1) এ সংজ্ঞায়িত Investigation; (১৫) "পুলিশ বাহিনী" অর্থ Police Act, 1861 (Act No. V of 1861) এর অধীন গঠিত বাহিনী; (১৬) "পুলিশ মহাপরিদর্শক" অর্থ Police Act, 1861 (Act No. V of 1861) এর অধীন নিযুক্ত Inspector General of Police; (১৭) "প্লাটুন” অর্থ কতিপয় সেকশনের সমন্বয়ে গঠিত কোনো প্লাটুন; (১৮) "ফৌজদারি কার্যবিধি" অর্থ Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898); (১৯) "ব্যাটালিয়ন” অর্থ কতিপয় কোম্পানি ও কমান্ডারের সমন্বয়ে গঠিত ব্যাটালিয়ন; (২০) "মহাপরিচালক” অর্থ ধারা ৭ এর অধীন নিযুক্ত মহাপরিচালক; (২১) "শৃঙ্খলা বাহিনী" অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫২ অনুচ্ছেদে সংজ্ঞায়িত শৃঙ্খলা বাহিনী; এবং (২২) "সেকশন” অর্থ ইউনিটের ক্ষুদ্র কোনো দলের সমন্বয়ে গঠিত সেকশন।

End of ধারা ২. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬