Skip to content

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬

ধারা ২৭রহিতকরণ ও হেফাজত

বলবৎঅষ্টম অধ্যায় বিবিধ

অষ্টম অধ্যায় বিবিধ

ধারা ২৭

27. রহিতকরণ ও হেফাজত (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে Armed Police Battalions (Amendment) Act, 2003 (২০০৩ সনের ২৮ নম্বর আইন) দ্বারা Rapid Action Battalion গঠন সংক্রান্ত Armed Police Battalions Ordinance, 1979 (Ordinance No. XXV of 1979) এ যে সকল বিধান অন্তর্ভুক্ত করা হইয়াছিল, কেবল সেইসকল বিধান রহিত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও এই আইনের অধীন কোনো বিধিমালা জারি না হওয়া পর্যন্ত Armed Police Battalions Ordinance, 1979 (Ordinance No. XXV of 1979) এর section 14 এ প্রদত্ত ক্ষমতাবলে জারিকৃত র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (কোর্ট পদ্ধতি ও বিভাগীয় কার্যধারা) বিধিমালা, ২০০৫ এবং উক্ত বিধিমালা অথবা অন্য কোনো আইন বা বিধির অধীন ইউনিটের কোনো সদস্যের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা বা আদালতের কার্যধারা বহাল ও বলবৎ থাকিবে। (৩) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও Rapid Action Battalion সংশ্লিষ্ট জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, বিদ্যমান সুবিধা, তহবিল, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, দায়, চুক্তি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি, সকল হিসাব বহি, রেজিস্টার, রেকর্ডপত্র এবং এতদসংক্রান্ত সকল দলিল, ইত্যাদি এই আইনের অধীন প্রতিষ্ঠিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) এর অনুকূলে তৎক্ষণাৎ স্থানান্তরিত এবং ন্যস্ত বা অর্পিত হইবে।

End of ধারা ২৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬