স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬
ধারা ৪ইউনিট প্রতিষ্ঠা, গঠন, ইত্যাদি
বলবৎ
দ্বিতীয় অধ্যায় ইউনিট প্রতিষ্ঠা, গঠন, ইত্যাদি
ধারা ৪
4. ইউনিট প্রতিষ্ঠা, গঠন, ইত্যাদি (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, পুলিশ বাহিনীর আওতাধীন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) নামে একটি বিশেষায়িত ইউনিট থাকিবে। (২) সরকার কর্তৃক প্রয়োজনীয়তার নিরিখে পুলিশ বাহিনী, শৃঙ্খলা বাহিনী ও নির্ধারিত সংখ্যক কর্মকর্তা, আর্মড পার্সোনেল বা কর্মচারীর পদায়ন বা, ক্ষেত্রমত, প্রেষণে নিয়োগের মাধ্যমে ইউনিট গঠিত হইবে। (৩) ইউনিটের কর্মকর্তা বা আর্মড পার্সোনেল বা কর্মচারীদের পদবিন্যাস, নিয়োগ পদ্ধতি ও চাকরির শর্তাবলি বিধি দ্বারা নির্ধারিত হইবে।