Skip to content

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬

ধারা ৭মহাপরিচালক

বলবৎদ্বিতীয় অধ্যায় ইউনিট প্রতিষ্ঠা, গঠন, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় ইউনিট প্রতিষ্ঠা, গঠন, ইত্যাদি

ধারা ৭

7. মহাপরিচালক (১) ইউনিটের ১ (এক) জন মহাপরিচালক থাকিবেন, যিনি সরকার কর্তৃক বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত অন্যূন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকগণের মধ্য হইতে নিযুক্ত হইবেন। (২) মহাপরিচালক, সরকারের পূর্বানুমোদনক্রমে, ইউনিটের নির্ধারিত সংখ্যক কর্মকর্তা ও আর্মড পার্সোনেল বা কর্মচারীর সমন্বয়ে ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন ও সেকশনে শ্রেণিবিন্যাস করিতে পারিবেন। (৩) মহাপরিচালক ইউনিটের প্রশাসনিক, আর্থিক ও অপারেশনাল ক্ষমতা প্রয়োগ করিবেন। (৪) মহাপরিচালক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ও অপারেশনাল কাজে পুলিশ বাহিনীসহ অন্যান্য বাহিনী ও সংস্থার সমন্বয় কাজে সহায়তা করিবেন।

End of ধারা ৭. Not in the index for this Act: গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB) আইন, ২০২৬