আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬
ধারা ১০ইউনিটের দায়িত্ব ও কার্যাবলি
তৃতীয় অধ্যায় ইউনিটের ক্ষমতা, দায়িত্ব ও কার্যাবলি
ধারা ১০
10. ইউনিটের দায়িত্ব ও কার্যাবলি ইউনিটের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) জননিরাপত্তা রক্ষা; (খ) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকার কর্তৃক ঘোষিত ভিআইপি ব্যক্তিবর্গের নিরাপত্তা (Security) ও প্ররক্ষা (Protection) কাজে সংশ্লিষ্ট শৃঙ্খলাবাহিনীকে সহযোগিতা; (গ) সরকার কর্তৃক নির্ধারিত স্থাপনা ও বিমানবন্দরসমূহের নিরাপত্তা কার্যক্রমে অংশগ্রহণ; (ঘ) সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমন; (ঙ) বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার; (চ) মাদক, সাইবার অপরাধ, গুম ও ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; (ছ) নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানবপাচার, অপহরণসহ মানবতাবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; (জ) আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট গোয়েন্দা তথ্য সংগ্রহ; (ঝ) পুলিশ বাহিনীসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা; (ঞ) আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শক কর্তৃক নির্দেশিত হইয়া উল্লিখিত অপরাধ সংক্রান্ত তদন্ত কার্যক্রম; এবং (ট) সরকার কর্তৃক, সময় সময়, অর্পিত অন্যান্য দায়িত্ব ও কার্যাবলি সম্পাদন।