আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬
ধারা ১৩কতিপয় ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ
বলবৎ
তৃতীয় অধ্যায় ইউনিটের ক্ষমতা, দায়িত্ব ও কার্যাবলি
ধারা ১৩
13. কতিপয় ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ এই আইনের অধীন তল্লাশি, আটক, জব্দকরণ ও গ্রেফতার করিবার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তদন্তকারী কর্মকর্তার যেরূপ ক্ষমতা, দায়িত্ব ও কার্যাবলি থাকে, ইউনিটের অন্যূন পুলিশ উপ-পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা সেইরূপ ক্ষমতা, দায়িত্ব ও কার্যাবলি প্রয়োগ বা, ক্ষেত্রমত, সম্পাদন করিতে পারিবেন।