আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬
ধারা ১৫ফৌজদারি অপরাধ তদন্ত
বলবৎ
চতুর্থ অধ্যায় ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম
ধারা ১৫
15. ফৌজদারি অপরাধ তদন্ত (১) আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শক যেকোনো সময় ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে কোনো ফৌজদারি অপরাধ তদন্তের নির্দেশ প্রদান করিতে পারিবে। (২) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক তাহার অধীন কর্মরত পুলিশ উপ-পরিদর্শক পদমর্যাদার নিম্নে নহেন, এইরূপ কোনো সদস্যকে উক্তরূপ ফৌজদারি অপরাধ তদন্তের দায়িত্ব প্রদান করিতে পারিবেন। (৩) তদন্তকালে ফৌজদারি কার্যবিধি, Police Regulations, 1943-সহ সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ করিতে হইবে। (৪) তদন্ত কার্য পরিচালনার প্রয়োজনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ থাকিবে এবং জব্দকৃত মালামাল আদালতের আদেশমতে বা বিধি মোতাবেক নিষ্পত্তি করিতে হইবে।