আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬
ধারা ২৯দণ্ড কার্যকরকরণ
বলবৎ
ষষ্ঠ অধ্যায় আদালত গঠন, বিচার ও দণ্ড
ধারা ২৯
29. দণ্ড কার্যকরকরণ (১) দণ্ডপ্রাপ্ত কোনো ব্যাটালিয়ন সদস্যের দণ্ড কার্যকরকরণের উদ্দেশ্যে উক্ত দণ্ডপ্রাপ্ত সদস্যকে দণ্ড প্রদানকারী আদালতের সভাপতি কর্তৃক তফসিল অনুযায়ী পরোয়ানা স্বাক্ষরপূর্বক কারাগারে প্রেরণ করিতে হইবে। (২) ইউনিটের কোনো সদস্য ৯০ (নব্বই) দিনের অধিক কারাদণ্ডে দণ্ডিত হইলে তিনি তাৎক্ষণিকভাবে চাকরি হইতে বরখাস্ত বলিয়া গণ্য হইবেন।