আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬
ধারা ৩২প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম
বলবৎ
সপ্তম অধ্যায় বিবিধ
ধারা ৩২
32. প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম (১) ইউনিটের সকল সদস্যকে ইউনিটে যোগদানের পর নির্ধারিত মেয়াদে বাধ্যতামূলক প্রশিক্ষণ গ্রহণ করিতে হইবে। (২) ইউনিটের সদর দপ্তরে একটি গবেষণা ইউনিট থাকিবে, যাহা অপারেশনাল ও তদন্ত সংক্রান্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করিবে। (৩) বিধি দ্বারা প্রশিক্ষণ এবং গবেষণা ইউনিটের কর্মপরিধি, পরামর্শক সেবা ও অন্যান্য বিষয়াবলি নির্ধারিত হইবে।