Skip to content

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬

ধারা ৪ইউনিট প্রতিষ্ঠা, গঠন, ইত্যাদি

বলবৎদ্বিতীয় অধ্যায় ইউনিট প্রতিষ্ঠা, গঠন, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় ইউনিট প্রতিষ্ঠা, গঠন, ইত্যাদি

ধারা ৪

4. ইউনিট প্রতিষ্ঠা, গঠন, ইত্যাদি (১) এই আইনের বিধান অনুযায়ী পুলিশ বাহিনীর অধীন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) প্রতিষ্ঠা, গঠন ও পরিচালনা করা হইবে। (২) ইউনিটে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন, পার্বত্য ব্যাটালিয়ন, বিমানবন্দর ব্যাটালিয়ন ও অন্য কোনো ব্যাটালিয়ন অন্তর্ভুক্ত থাকিবে। (৩) বিধি দ্বারা বিভিন্ন শ্রেণিতে বিন্যাসকৃত পদের এবং সংখ্যার কর্মকর্তা ও আর্মড পুলিশ সদস্য সমন্বয়ে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে উপ-ধারা (২) এ উল্লিখিত ব্যাটালিয়নসমূহ গঠিত ও পরিচালিত হইবে। (৪) কার্য সম্পাদনের সুবিধার্থে ইউনিটে সাইবার সেল গঠন করা যাইবে। (৫) ইউনিট পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে থাকিবে। (৬) এই আইনের অন্য কোনো বিধানে যাহা কিছুই থাকুক না কেন, সরকার প্রশাসনিক ও আইনি বিষয়সমূহ সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আইনজীবী, মনোবিদ, চিকিৎসক, বিচার বিভাগীয় সদস্য, ইত্যাদিসহ প্রয়োজনীয় সংখ্যক নন-পুলিশ কর্মকর্তা ও কর্মচারীকে সরাসরি অথবা প্রেষণে নিয়োগ প্রদান করিতে পারিবে।

End of ধারা ৪. Not in the index for this Act: তফসিল (text garbled by its font, not read); গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬