Skip to content

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬

ধারা ৭অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, এপিবিএন

বলবৎদ্বিতীয় অধ্যায় ইউনিট প্রতিষ্ঠা, গঠন, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় ইউনিট প্রতিষ্ঠা, গঠন, ইত্যাদি

ধারা ৭

7. অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, এপিবিএন (১) ইউনিটের প্রধান পুলিশ বাহিনীতে কর্মরত অন্যূন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকগণের মধ্য হইতে সরকার কর্তৃক নিযুক্ত হইবেন। (২) সরকারের পূর্বানুমোদনক্রমে, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, এপিবিএন ইউনিটের নির্ধারিত সংখ্যক কর্মকর্তা ও আর্মড পুলিশ সদস্যদের সমন্বয়ে ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন ও সেকশনে শ্রেণিবিন্যাস করিতে পারিবেন। (৩) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ইউনিটের প্রশাসনিক, আর্থিক ও অপারেশনাল ক্ষমতা প্রয়োগ করিবেন। (৪) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও অপারেশনাল কাজে পুলিশ মহাপরিদর্শকের অনুমোদনক্রমে পুলিশের অন্যান্য ইউনিটকে সহায়তা করিবেন।

End of ধারা ৭. Not in the index for this Act: তফসিল (text garbled by its font, not read); গেজেটেড অনুলিপি (the gazette as published, PDF only).

সূচিপত্র দেখুন: আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬