আর্মড পুলিশ ব্যাটালিয়ন (APBn) আইন, ২০২৬
প্রস্তাবনাপ্রস্তাবনা
বলবৎ
প্রস্তাবনা
প্রস্তাবনা যেহেতু দেশের বহুমাত্রিক অপরাধ নিয়ন্ত্রণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে আর্মড পুলিশ ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করিয়া আসিতেছে; এবং যেহেতু জাতীয় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যপরিধি, দায়িত্ব ও কর্তব্য ব্যাপকভাবে সম্প্রসারিত হইয়াছে; এবং যেহেতু Armed Police Battalions Ordinance, 1979 (Ordinance No. XXV of 1979) রহিতপূর্বক উহাকে যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:-