Skip to content

The Constitution of the People’s Republic of Bangladesh

AppendixSYED NAZRUL ISLAM

In force
  • Not in the index: Appendix (some pages are scanned images, not read: [2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21])

Appendix

Appendix I I SYED NAZRUL ISLAM Acting President. [Text after page 40, which could not be read; not attributed to an entry:] * সংবিধান (পঞ্চম সংশোধন) আইন, ১৯৭৯ সুপ্রীম কোর্ট কর্তৃক অবৈধ, বাতিল ও অস্তিত্বহীন মর্মে ঘোষিত হইয়াছে (সিভিল পিটিশন ফর লীভ টু আপীল নং ১০৪৪-১০৪৫/২০০৯)। VII * AMENDMENT * The Constitution (Fifth Amendment) Act, 1979 has been declared illegal, void and non-est by the Supreme Court (Civil Petition for Leave to Appeal No. 1044-1045/2009). [Text after page 44, which could not be read; not attributed to an entry:] * সংবিধান (সপ্তম সংশোধন) আইন, ১৯৮৬ সুপ্রীম কোর্ট কর্তৃক প্রদত্ত রায়ে অবৈধ, এখতিয়ার বর্হিভূত, শুরু হইতে বাতিল ও বেআইনী ঘোষিত হইয়াছে (রীট পিটিশন নং ৬৯৬/২০১০)। * The Constitution (Seventh Amendment) Act, 1986 has been declared illegal, without lawful authority, void ab-initio and is invalidated by the Supreme Court (Writ Petition No. 696/2010). [Text after page 88, which could not be read; not attributed to an entry:] * সংবিধান (ত্রয়োদশ সংশোধন) আইন, ১৯৯৬ সুপ্রীম কোর্ট কর্তৃক প্রদত্ত ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ে অবৈধ ও অসাংবিধানিক ঘোষিত হইয়াছে। XV * The Constitution (Thirteenth Amendment) Act, 1996 has been declared illegal and unconstitutional by the Supreme Court in the Constitution Thirteenth Amendment case. [Text after page 98, which could not be read; not attributed to an entry:] পরিশিষ্ট ১৬ সংবিধান (চতুর্দশ সংশোধন) আইন, ২০০৪ ২০০৪ সনের ১৪ নং আইন [১৭ মে, ২০০৪] গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কতিপয় বিধানের অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কতিপয় বিধানের অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয় ; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল ঃ  [Text after page 192, which could not be read; not attributed to an entry:] Mfb©‡g›U wcÖw›Us †cÖm−Kw¤úDUvi kvLv−2133/2015-2016/jt−29- 04-2016−3,200 eB| gy`ªY I cÖKvkbvq t AvBb, wePvi I msm` welqK gš¿Yvjq †jwRm‡jwUf I msm` welqK wefvM gy`ªY I cÖKvkbv kvLv †jwRm‡jwUf I msm` welqK wefv‡Mi I‡qfmvBU t www.Legislativediv.gov.bd

Appendix, item 1

১। সংক্ষিপ্ত শিরোনামা ও প্রবর্তন।  (১) এই আইন সংবিধান (চতুর্দশ সংশোধন) আইন, ২০০৪ নামে অভিহিত হইবে। (২) এই আইন অবিলম্বে কার্যকর হইবে।

Appendix, item 2

২। সংবিধানে নতুন ৪ক অনুচ্ছেদের সন্নিবেশ।  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, অতঃপর সংবিধান বলিয়া উল্লিখিত, এর ৪ অনুচ্ছেদের পর নিম্নরূপ নতুন ৪ক অনুচ্ছেদ সন্নিবেশিত হইবে, যথা ঃ − ''৪ক। প্রতিকৃতি।  (১) রাষ্ট্রপতির প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পীকারের কার্যালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। (২) (১) দফার অতিরিক্ত কেবলমাত্র প্রধানমন্ত্রীর প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পীকারের কার্যালয় এবং সকল সরকারী ও আধা-সরকারী অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারী শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলা দেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে।''।

Appendix, item 3

৩। সংবিধানের ৬৫ অনুচ্ছেদের সংশোধন।  সংবিধানের ৬৫ অনুচ্ছেদের (৩) দফার পরিবর্তে নিম্নরূপ (৩) দফা প্রতিস্থাপিত হইবে, যথা ঃ − ''(৩) সংবিধান (চতুর্দশ সংশোধন) আইন, ২০০৪ প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অব্যবহিত পরবর্তী সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে শুরু করিয়া দশ বৎসর কাল অতিবাহিত হইবার অব্যবহিত পরবর্তীকালে সংসদ ভাঙ্গিয়া না যাওয়া পর্যন্ত পঁয়তাল্লিশটি আসন কেবল মহিলা-সদস্যদের জন্য সংরক্ষিত থাকিবে এবং তাঁহারা আইনানুযায়ী পূর্বোক্ত সদস্যদের দ্বারা সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হইবেন ঃ তবে শর্ত থাকে যে, এই দফার কোন কিছুই এই অনুচ্ছেদের (২) দফার অধীন কোন আসনে কোন মহিলার নির্বাচন নিবৃত্ত করিবে না।''।

Appendix, item 4

৪। সংবিধানের ৮২ অনুচ্ছেদের সংশোধন।  সংবিধানের ৮২ অনুচ্ছেদের ''সরকারী অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত রহিয়াছে, এমন কোন অর্থ বিল বা বিল'' শব্দগুলি ও কমার পরিবর্তে '' কোন অর্থ বিল, অথবা সরকারী অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত রহিয়াছে এমন কোন বিল'' শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে। APPENDIX XVI THE CONSTITUTION (FOURTEENTH AMENDMENT) ACT, 2004 ২০০৪ সনের ১৪ নং আইন [১৭ মে, ২০০৪] An Act Further to amend certain provisions of the Constitution of the People's Republic of Bangladesh. WHEREAS it is expedient further to amend certain provisions of the Constitution of the People's Republic of Bangladesh for the purposes hereinafter appearing ; It is hereby enacted as follows :−

Appendix, item 1

1. Short title and commencement .(1) This Act may be called the Constitution (Fourteenth Amendment) Act, 2004. (2) This Act shall come into force at once.

Appendix, item 2

2. Insertion of article 4A in the Constitution .In the Constitution of the People's Republic of Bangladesh, hereinafter referred to as the Constitution, after article 4, the following new artcle shall be inserted, namely :−

Appendix, item 4A

"4A. Portrait .−(1) Portrait of the President shall be preserved and displayed at the offices of the President, Prime Minister and Speaker, and all embassies and missions of Bangladesh abroad. (2) In addition to clause (1), Portrait, of only the prime Minister, shall be preserved and displayed at the offices of the President and the Speaker, and in head and branch offices of all government and semi-government offices, autonomous bodies, statutory public authorities, government educational institutions, embassies and missions of Bangladesh abroad."

Appendix, item 3

3. Amendment of article 65 of the Constitution .In the Constitution, in article 65 for clause (3), the following clause (3) shall be substituted, namely : − "(3) Until the dissolution of Parliament occurring next after the expiration of the period of ten years beginning from the date of the first meeting of the Parliament next after the Parliament in existence at the time of the commencement of the Constitution (Fourteenth Amendment) Act, 2004, there shall be reserved forty five seats exclusively for women members and they will be elected by the aforesaid members in accordance with law on the basis of procedure of proportional representation in the Parliament through single transferable vote : Provided that nothing in this clause shall be deemed to prevent a woman from being elected to any of the seats provided for in clause (2) of the article."

Appendix, item 5

৫। সংবিধানের ৯৬ অনুচ্ছেদের সংশোধন।  সংবিধানের ৯৬ অনুচ্ছেদের (১) দফায় ''পঁয়ষট্টি'' শব্দটির পরিবর্তে ''সাতষট্টি'' শব্দটি প্রতিস্থাপিত হইবে।

Appendix, item 6

৬। সংবিধানের ১২৯ অনুচ্ছেদের সংশোধন।  সংবিধানের ১২৯ অনুচ্ছেদের (১) দফার পরিবর্তে নিম্নরূপ দফা প্রতিস্থাপিত হইবে, যথা ঃ − ''(১) এই অনুচ্ছেদের বিধানাবলী-সাপেক্ষে মহা হিসাব-নিরীক্ষক তাঁহার দায়িত্ব গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসর বা তাঁহার পঁয়ষট্টি বৎসর বয়স পূর্ণ হওয়া ইহার মধ্যে যাহা অগ্রে ঘটে, সেই কাল পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন।''

Appendix, item 7

৭। সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের সংশোধন।  সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের (১) দফায় ''বাষট্টি'' শব্দটির পরিবর্তে ''পঁয়ষট্টি'' শব্দটি প্রতিস্থাপিত হইবে।

Appendix, item 8

৮। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের সংশোধন।  সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের (২) দফার পর নিম্নরূপ নতুন দফা সন্নিবেশিত হইবে, যথা ঃ − ''(২ক) ১২৩ অনুচ্ছেদের (৩) দফার অধীন অনুষ্ঠিত সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারী গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী তিন দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোন ব্যক্তি যে কোন কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে, প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী তিন দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি।''।

Appendix, item 9

৯। সংবিধানের চতুর্থ তফসিলের সংশোধন।  সংবিধানের চতুর্থ তফসিলের ২২ অনুচ্ছেদের পর নিম্নরূপ নতুন ২৩ অনুচ্ছেদ সংযোজিত হইবে, যথা ঃ −

Appendix, item 23

''২৩। সংসদে মহিলা-সদস্য সম্পর্কিত অস্থায়ী বিশেষ বিধান।  (১) সংবিধান (চতুর্দশ সংশোধন) আইন, ২০০৪ প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অবশিষ্ট মেয়াদের জন্য পঁয়তাল্লিশটি আসন কেবল মহিলা-সদস্যদের জন্য সংরক্ষিত থাকিবে এবং তাঁহারা আইনানুযায়ী সংসদ-সদস্যদের দ্বারা সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হইবেন। (২) (১) দফায় উল্লিখিত মেয়াদে, ৬৫ অনুচ্ছেদের (২) দফায় বর্ণিত প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত তিনশত সদস্য এবং এই অনুচ্ছেদে (১) দফায় বর্ণিত পঁয়তাল্লিশ মহিলা-সদস্য লইয়া সংসদ গঠিত হইবে।''

Appendix, item 4

4. Amendment of article 96 of the Constitution .In the Constitution, in Clause (1) of article 96, for the word "sixty-Five", the word "sixty-seven" shall be substituted.

Appendix, item 5

5. Amendment of article 129 of the Constitution .In the Constitution, in article 129, for clause (1), the following clause shall be substituted, namely : "(I) The Auditor-General shall, subject to the provisions of the article, hold office for five years from the date on which he entered upon his office, or until he attains the age of sixty-five years, whichever is earlier."

Appendix, item 6

6. Amendment of article 139 of the Constitution .In the Constitution, in clause (1) of article 139, for the word "sixty-two", the word "sixty-five" shall be substituted.

Appendix, item 7

7. Amendment of article 148 of the Constitution .In the Constitution, in article 148, after clause (2), the following new clause shall be inserted, namely :− "(2A) If, within three days next after publication through official Gazette of the result of a general election of members of Parliament under clause (3) of article 123, the person specified under the Constitution of the purpose or such other person designated by that person for the purpose, is unable to, or does not, administer oath to the newly elected members of Parliament, on any account, the Chief Election Commissioner shall administer such oath within three doys next thereafter, as if, he is the person specified under the Constitution for the purpose,"

Appendix, item 8

8. Amendment of the Fourth Schedule to the Constitution .In the Constitution, in the Fourth Schedule, after paragraph 22, the new following paragraph 23 shall be added, namely :− "(23) Temporary special provision regarding women members in the Parliament : (1) For the residual period of the Parliament in existence at the time of the commencement of the Constitution (Fourteenth Amendment) Act, 2004, there shall be reserved forty five seats exclusively for women members and they will be elected by members of the Parliament in accordance with law on the basis of procedure of proportional representation in the Parliament through single transferable vote, (2) During the period mentioned in sub-paragraph (1), the Parliament shall consist of the three hundred members mentioned in clause (2) of article 65 and the forty five women members mentioned in sub-paragraph (1) of this paragraph." পরিশিষ্ট-১৭ ২০১১ সনের ১৪ নং আইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কতিপয় বিধানের অধিকতর সংশোধনকল্পে প্রণীত আইন যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কতিপয় বিধানের অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয় ; সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল ঃ −

Appendix, item 1

১। সংবিধান শিরোনামা ও প্রবর্তন। − (১) এই আইন সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে।

Appendix, item 2

২। সংবিধানের প্রারম্ভে, প্রস্তাবনার উপরে সংশোধন। − গণপ্রজাতন্ত্রী বাংলাদশের সংবিধান (অতঃপর সংবিধান বলিয়া উল্লিখিত), এর প্রারম্ভে, প্রস্তাবনার উপরে "বিসমিল্লাহির-রহ্‌মানির রহিম (দয়াময়, পরম দয়ালু, আল্লাহের নামে)" শব্দগুলি, কমা, চিহ্নগুলি ও বন্ধনীর পরিবর্তে নিম্নরূপ শব্দগুলি, চিহ্নগুলি, কমাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে, যথা ঃ − "বিস্‌মিল্লাহির-রহ্‌মানির রহিম (দয়াময়, পরম দয়ালু, আল্লাহের নামে)/ পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে।"।

Appendix, item 3

৩। সংবিধানের প্রস্তাবনার সংশোধন। − সংবিধানের প্রস্তাবনার − (ক) প্রথম অনুচ্ছেদে "জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধের" শব্দগুলির পরিবর্তে "জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে ; এবং (খ) দ্বিতীয় অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ দ্বিতীয় অনুচ্ছেদ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ − "আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল − জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে ; "।

Appendix, item 4

৪। সংবিধানের ২ক অনুচ্ছেদের প্রতিস্থাপন। − সংবিধানের ২ক অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ ২ক অনুচ্ছেদ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ − "২ক। রাষ্ট্রধর্ম। − প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টানসহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করিবেন। "।

Appendix, item 5

৫। সংবিধানের ৪ক অনুচ্ছেদের প্রতিস্থাপন। − সংবিধানের ৪ক অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ ৪ক অনুচ্ছেদ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ − "৪ক। জাতির পিতার প্রতিকৃতি। − জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারী ও আধা-সরকারী অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। "।

Appendix, item 6

৬। সংবিধানের ৬ অনুচ্ছেদের প্রতিস্থাপন। − সংবিধানের ৬ অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ ৬ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ −

Appendix, item 6

"৬। নাগরিকত্ব। − (১) বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে। (২) বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন। "।

Appendix, item 7

৭। সংবিধানে নূতন ৭ক এবং ৭খ অনুচ্ছেদের সন্নিবেশ। − সংবিধানের ৭ অনুচ্ছেদের পর নিম্নরূপ দুইটি নূতন অনুচ্ছেদ যথাক্রমে ৭ক এবং ৭খ সন্নিবেশিত হইবে, যথা ঃ − "৭ক। সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ। − (১) কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোন অসাংবিধানিক পন্থায় − (ক) এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে ; কিংবা (খ) এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে − তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ঐ ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। (২) কোন ব্যক্তি (১) দফায় বর্ণিত − (ক) কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে; কিংবা (খ) কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে − তাহার এইরূপ কার্যও একই অপরাধ হইবে। (৩) এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। ৭খ। সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। − সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম-ক ভাগে বর্ণিত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদসহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোন পন্থায় সংশোধনের অযোগ্য হইবে। "।

Appendix, item 8

৮। সংবিধানের ৮ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ৮ অনুচ্ছেদের (১) ও (১ক) দফার পরিবর্তে নিম্নরূপ (১) দফা প্রতিস্থাপিত হইবে, যথা ঃ − "(১) জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা − এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে। "।

Appendix, item 9

৯। সংবিধানের ৯ অনুচ্ছেদের প্রতিস্থাপন। − সংবিধানের ৯ অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ ৯ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ −

Appendix, item 9

"৯। জাতীয়তাবাদ। − ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তাবিশিষ্ট যে বাঙালী জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালী জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালী জাতীয়তাবাদের ভিত্তি। "।

Appendix, item 10

১০। সংবিধানের ১০ অনুচ্ছেদের প্রতিস্থাপন। − সংবিধানের ১০ অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ ১০ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ −

Appendix, item 10

"১০। সমাজতন্ত্র ও শোষণমুক্তি। − মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজলাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে। "।

Appendix, item 11

১১। সংবিধানের ১২ অনুচ্ছেদের প্রতিস্থাপন। − সংবিধানের ১২ অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ ১২ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ −

Appendix, item 12

"১২। ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। − ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য (ক) সর্ব প্রকার সাম্প্রদায়িকতা, (খ) রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, (গ) রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার, (ঘ) কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন, বিলোপ করা হইবে। "।

Appendix, item 12

১২। সংবিধানে নূতন ১৮ক অনুচ্ছেদের সন্নিবেশ। − সংবিধানের ১৮ অনুচ্ছেদের পর নিম্নরূপ নূতন ১৮ক অনুচ্ছেদ সন্নিবেশিত হইবে, যথা ঃ − "১৮ক। পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। − রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীব-বৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন। "।

Appendix, item 13

১৩। সংবিধানের ১৯ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ১৯ অনুচ্ছেদের (২) দফার পর নিম্নরূপ নূতন (৩) দফা সংযোজিত হইবে, যথা ঃ − "(৩) জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্র হণ ও সু যোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন। "।

Appendix, item 14

১৪। সংবিধধানে নূতন ২৩ক অনুচ্ছেদের সন্নিবেশ। − সংবিধানের ২৩ অনুচ্ছেদের পর নিম্নরূপ নূতন ২৩ক অনুচ্ছেদ সন্নিবেশিত হইবে, যথা ঃ − "২৩ক। উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি। − রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সস্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন। "।

Appendix, item 15

১৫। সংবিধানের ২৫ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ২৫ অনুচ্ছেদের − (ক) (১) দফায় উল্লিখিত "(১)" সংখ্যা ও বন্ধনী বিলুপ্ত হইবে, এবং (খ) (২) দফা বিলুপ্ত হইবে।

Appendix, item 16

১৬। সংবিধানের ৩৮ অনুচ্ছেদের প্রতিস্থাপন। − সংবিধানের ৩৮ অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ ৩৮ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ −

Appendix, item 38

"৩৮। সংগঠনের স্বাধীনতা। − জনশৃংখলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধা-নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে ঃ তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তির উক্তরূপ সমিতি বা সংঘ গঠন করিবার কিংবা উহার সদস্য হইবার অধিকার থাকিবে না, যদি − (ক) উহা নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করিবার উদ্দেশ্যে গঠিত হয় ; (খ) উহা ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ, জন্মস্থান বা ভাষার ক্ষেত্রে নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করিবার উদ্দেশ্যে গঠিত হয় ; (গ) উহা রাষ্ট্র বা নাগরিকদের বিরুদ্ধে কিংবা অন্য কোন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গী কার্য পরিচালনার উদ্দেশ্যে গঠিত হয় ; বা (ঘ) উহার গঠন ও উদ্দেশ্য এই সংবিধানের পরিপন্থী হয়। "।

Appendix, item 17

১৭। সংবিধানের ৪২ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ৪২ অনুচ্ছেদের (২) এবং (৩) দফার পরিবর্তে নিম্নরূপ (২) দফা প্রতিস্থাপিত হইবে, যথা ঃ − "(২) এই অনুচ্ছেদের (১) দফার অধীন প্রণীত আইনে ক্ষতিপূরণসহ বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্তকরণ বা দখলের বিধান করা হইবে এবং ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ কিংবা ক্ষতিপূরণ নির্ণয় ও প্রদানের নীতি ও পদ্ধতি নির্দিষ্ট করা হইবে ; তবে অনুরূপ কোন আইনে ক্ষতিপূরণের বিধান অপর্যাপ্ত হইয়াছে বলিয়া সেই আইন সম্পর্কে কোন আদালতে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না। "।

Appendix, item 18

১৮। সংবিধানের ৪৪ অনুচ্ছেদের প্রতিস্থাপন। − সংবিধানের ৪৪ অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ ৪৪ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ −

Appendix, item 44

"৪৪। মৌলিক অধিকার বলবৎকরণ। − (১) এই ভাগে প্রদত্ত অধিকারসমূহ বলবৎ করিবার জন্য এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করিবার অধিকারের নিশ্চয়তা দান করা হইল। (২) এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটাইয়া সংসদ আইনের দ্বারা অন্য কোন আদালতকে তাহার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ঐ সকল বা উহার যে কোন ক্ষমতা দান করিতে পারিবেন। "।

Appendix, item 19

১৯। সংবিধানের ৪৭ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ৪৭ অনুচ্ছেদের − (ক) (২) দফার শর্তাংশের পরিবর্তে নিম্নরূপ শর্তাংশ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ − "তবে শর্ত থাকে যে, এই অনুচ্ছেদের কোন কিছুই অনুরূপ কোন আইনকে সংশোধন, পরিবর্তন বা বাতিল করা হইতে নিবৃত্ত করিবে না। " ; এবং (খ) (৩) দফায় "সহায়ক বাহিনীর সদস্য" শব্দগুলির পর "বা অন্য কোন ব্যক্তি, ব্যক্তি সমষ্টি বা সংগঠন" শব্দগুলি ও কমা সন্নিবেশিত হইবে।

Appendix, item 20

২০। সংবিধানের ৫৮ক অনুচ্ছেদের বিলোপ । − সংবিধানের ৫৮ক অনুচ্ছেদ বিলুপ্ত হইবে।

Appendix, item 21

২১। সংবিধানের ২ক পরিচ্ছেদে-নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলোপ। − সংবিধানের "২ক পরিচ্ছেদ-নির্দলীয় তত্ত্বাবধায় সরকার" বিলুপ্ত হইবে।

Appendix, item 22

২২। সংবিধানের ৬১ অনুচ্ছেদের প্রতিস্থাপন। − সংবিধানের ৬১ অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ অনুচ্ছেদ ৬১ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ −

Appendix, item 61

"৬১। সর্বাধিনায়কতা। − বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের সর্বাধিনায়কতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত হইবে এবং আইনের দ্বারা তাহার প্রয়োগ নিয়ন্ত্রিত হইবে। "।

Appendix, item 23

২৩। সংবিধানের ৬৫ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ৬৫ অনুচ্ছেদের − (ক) (৩) দফার "পঁয়তাল্লিশটি আসন" শব্দগুলির পরিবর্তে "পঞ্চাশটি আসন" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে ; এবং (খ) (৩) দফার পর নিম্নরূপ (৩ক) দফা সন্নিবেশিত হইবে, যথা ঃ − "(৩ক) সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অবশিষ্ট মেয়াদে এই অনুচ্ছেদের (২) দফায় বর্ণিত প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত তিন শত সদস্য এবং (৩) দফায় বর্ণিত পঞ্চাশ মহিলা-সদস্য লইয়া সংসদ গঠিত হইবে। "।

Appendix, item 24

২৪। সংবিধানের ৬৬ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ৬৬ অনুচ্ছেদের − (ক) (২) দফার (ঘঘ) উপ-দফা বিলুপ্ত হইবে ; (খ) বিলুপ্ত (ঘঘ) উপ-দফার পর নিম্ন রূপ নূ তন (ঙ) ও (চ) উপ-দফা সন্নিবেশিত হইবে, যথা ঃ − "(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন যে কোন অপরাধের জন্য দণ্ডিত হইয়া থাকেন ; (চ) আইনের দ্বারা পদাধিকারীকে অযোগ্য ঘোষণা করিতেছে না, এমন পদ ব্যতীত তিনি প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন ; অথবা" ; (গ) (২ক) দফার পরিবের্ত নিম্নরূপ (২ক) দফা প্রতিস্থাপিত হইবে, যথা ঃ − "(২ক) এই অনুচ্ছেদের (২) দফার (গ) উপ-দফা তে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হইয়া কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করিলে এবং পরবর্তীতে উক্ত ব্যক্তি − (ক) দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে, বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করিলে ; কিংবা (খ) অন্য ক্ষেত্রে, পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করিলে − এই অনুচ্ছেদের উদ্দেশ্যে সাধনকল্পে তিনি বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন না। " ; এবং (ঘ) (২ক) দফার পর নিম্নরূপ নূতন (৩) দফা সন্নিবেশিত হইবে, যথা ঃ − "(৩) এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধনকল্পে কোন ব্যক্তি কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার, ডেপুটি স্পীকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপ-মন্ত্রী হইবার কারণে প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে অধিষ্ঠিত বলিয়া গণ্য হইবেন না। "।

Appendix, item 70

"৭০। রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া। − কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদি − (ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাঁহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ-সদস্য হইবার অযোগ্য হইবেন না।"

Appendix, item 26

২৬। সংবিধানের ৭২ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ৭২ অনুচ্ছেদের দফা (১) এর প্রথম শর্তাংশে উল্লিখিত "তবে শর্ত থাকে যে," শব্দগুলি ও কমার পর "১২৩ অনুচ্ছেদের (৩) দফার (ক) উপ-দফায় উল্লিখিত নব্বই দিন সময় ব্যতীত অন্য সময়ে" শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীগুলি সন্নিবেশিত হইবে।

Appendix, item 27

২৭। সংবিধানের ৮০ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ৮০ অনুচ্ছেদের − (ক) (৩) দফার পরিবর্তে নিম্নরূপ (৩) দফা প্রতিস্থাপিত হইবে, যথা ঃ − "(৩) রাষ্ট্রপতির নিকট কোন বিল পেশ করিবার পর পনর দিনের মধ্যে তিনি তাহাতে সম্মতিদান করিবেন কিংবা অর্থবিল ব্যতীত অন্য কোন বিলের ক্ষেত্রে বিলটি বা তাহার কোন বিশেষ বিধান পুনর্বিবেচনার কিংবা রাষ্ট্রপতি কর্তৃক নির্দেশিত কোন সংশোধনী বিবেচনার অনুরোধ জ্ঞাপন করিয়া একটি বার্তাসহ তিনি বিলটি সংসদে ফেরত দিতে পারিবেন ; এবং রাষ্ট্রপতি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে।"; এবং (খ) (৪) দফায় উল্লিখিত "মোট সংসদ-সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটের দ্বারা" শব্দগুলি বিলুপ্ত হইবে।

Appendix, item 28

২৮। সংবিধানের ৮২ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ৮২ অনুচ্ছেদের শর্তাংশে "তবে শর্ত থাকে যে," শব্দগুলি ও কমার পর "কোন অর্থ বিলে" শব্দগুলি সন্নিবেশিত হইবে।

Appendix, item 29

২৯। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) দফায় "সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় অথবা উহার অধিবেশনকাল ব্যতীত" শব্দগুলির পরিবর্তে "সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় অথবা উহার অধিবেশনকাল ব্যতীত" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

Appendix, item 95

"৯৫। বিচারক-নিয়োগ। − (১) প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন। (২) কোন ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হইলে, এবং (ক) সুপ্রীম কোর্টে অন্যূন দশ বৎসরকাল এ্যাডভোকেট না থাকিয়া থাকিলে; অথবা (খ) বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে অন্যূন দশ বৎসর কোন বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান না করিয়া থাকিলে; অথবা (গ) সুপ্রীমকোর্টের বিচারকপদে নিয়োগলাভের জন্য আইনে দ্বারা নির্ধারিত যোগ্যতা না থাকিয়া থাকিলে; তিনি বিচারকপদে নিয়োগ লাভের যোগ্য হইবেন না। (৩) এই অনুচ্ছেদে "সুপ্রীম কোর্ট" বলিতে এই সংবিধান প্রবর্তনের পূর্বে যে কোন সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে আদালত হাইকোর্ট হিসাবে এখতিয়ার প্রয়োগ করিয়াছে, সেই আদালত অন্তর্ভুক্ত হইবে।"।

Appendix, item 31

৩১। সংবিধানের ৯৬ অনুচ্ছেদের প্রতিস্থাপন। − সংবিধানের ৯৬ অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ ৯৬ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ −

Appendix, item 96

"৯৬। বিচারকদের পদের মেয়াদ। − (১) এই অনুচ্ছেদের অন্যান্য বিধানাবলী সাপেক্ষে কোন বিচারক সাতষট্টি বৎসর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন। (২) এই অনুচ্ছেদের নিম্নরূপ বিধানাবলী অনুযায়ী ব্যতীত কোন বিচারককে তাঁহার পদ হইতে অপসারিত করা যাইবে না। (৩) একটি সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিল থাকিবে যাহা এই অনুচ্ছেদে "কাউন্সিল" বলিয়া উল্লেখিত হইবে এবং বাংলাদেশের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকের মধ্যে পরবর্তী যে দুইজন কর্মে প্রবীণ তাঁহাদের লইয়া গঠিত হইবে ঃ তবে শর্ত থাকে যে, কাউন্সিল যদি কোন সময়ে কাউন্সিলের সদস্য এইরূপ কোন বিচারকের সামর্থ্য বা আচরণ সম্পর্কে তদন্ত করেন, অথবা কাউন্সিলের কোন সদস্য যদি অনুপস্থিত থাকেন অথবা অসুস্থতা কিংবা অন্য কোন কারণে কার্য করিতে অসমর্থ্য হন তাহা হইলে কাউন্সিলের যাহারা সদস্য আছেন তাঁহাদের পরবর্তী যে বিচারক কর্মে প্রবীণ তিনিই অনুরূপ সদস্য হিসাবে কার্য করিবেন। (৪) কাউন্সিলের দায়িত্ব হইবে − (ক) বিচারকগণের জন্য পালনীয় আচরণ বিধি নির্ধারণ করা ; এবং (খ) কোন বিচারকের অথবা কোন বিচারক যেরূপ পদ্ধতিতে অপসারিত হইতে পারেন সেইরূপ পদ্ধতি ব্যতীত তাহার পদ হইতে অপসারণযোগ্য নহেন এইরূপ অন্য কোন পদে আসীন ব্যক্তির সামর্থ্য বা আচরণ সম্পর্কে তদন্ত করা। (৫) যে ক্ষেত্রে কাউন্সিল অথবা অন্য কোন সূত্র হইতে প্রাপ্ত তথ্যে রাষ্ট্রপতির এইরূপ বুঝিবার কারণ থাকে যে কোন বিচারক − (ক) শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে তাহার পদের দায়িত্ব সঠিকভাবে পালন করিতে অযোগ্য হইয়া পড়িতে পারেন, অথবা (খ) গুরুতর অসদাচরণের জন্য দোষী হইতে পারেন, সেইক্ষেত্রে রাষ্ট্রপতি কাউন্সিলকে বিষয়টি সম্পর্কে তদন্ত করিতে ও উহার তদন্ত ফল জ্ঞাপন করিবার জন্য নির্দেশ দিতে পারেন। (৬) কাউন্সিল তদন্ত করিবার পর রাষ্ট্রপতির নিকট যদি এইরূপ রিপোর্ট করেন যে, উহার মতে উক্ত বিচারক তাহার পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হইয়া পড়িয়াছেন অথবা গুরুতর অসদাচরণের জন্য দোষী হইয়াছেন তাহা হইলে রাষ্ট্রপতি আদেশের দ্বারা উক্ত বিচারককে তাহার পদ হইতে অপসারিত করিবেন। (৭) এই অনুচ্ছেদের অধীনে তদন্তের উদ্দেশ্যে কাউন্সিল স্বীয় কার্য-পদ্ধতি নিয়ন্ত্রণ করিবেন এবং পরওয়ানা জারী ও নির্বাহের ব্যাপারে সুপ্রীম কোর্টের ন্যায় উহার একই ক্ষমতা থাকিবে। (৮) কোন বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযু ক্ত পত্রযোগে স্ব ীয় পদ ত্যাগ করিতে পারিবেন। "।

Appendix, item 32

৩২। সংবিধানের ৯৮ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ৯৮ অনুচ্ছেদের "একজন এ্যাডহক বিচারক হিসাবে যে কোন অস্থায়ী মেয়াদের জন্য আপীল বিভাগের আসন গ্রহণের ব্যবস্থা করিতে পারিবেন এবং অনুরূপ বিচারক এইরূপ আসন গ্রহণকালে আপীল বিভাগের একজন বিচারকের ন্যায় একই এখতিয়ার ও ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন" শব্দগুলির পরিবর্তে "যে কোন অস্থায়ী মেয়াদের জন্য আপীল বিভাগের আসন গ্রহণের ব্যবস্থা করিতে পারিবেন" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

Appendix, item 33

৩৩। সংবিধানের ৯৯ অনুচ্ছেদের প্রতিস্থাপন। − সংবিধানের ৯৯ অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ ৯৯ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ −

Appendix, item 99

"৯৯। অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা। − (১) কোন ব্যক্তি (এই সংবিধানের ৯৮ অনুচ্ছেদের বিধানাবলী-অনুসারে অতিরিক্ত বিচারকরূপে দায়িত্ব পালন ব্যতীত) বিচারকরূপে দায়িত্ব পালন করিয়া থাকিলে উক্ত পদ হইতে অবসর গ্রহণের বা অপসারিত হইবার পর তিনি কোন আদালত বা কোন কর্তৃপক্ষের নিকট ওকালতি বা কার্য করিবেন না এবং বিচার বিভাগীয় বা আধা-বিচার বিভাগীয় পদ ব্যতীত প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে নিয়োগ লাভের যোগ্য হইবেন না। (২) (১) দফায় যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি হাইকোর্ট বিভাগের বিচারক পদে বহাল থাকিলে উক্ত পদ হইতে অবসর গ্র হণের পর তিনি আপীল বিভাগে ওকালতি বা কার্য করিতে পারিবেন। "।

Appendix, item 34

৩৪। সংবিধানের ১০০ অনুচ্ছেদের প্রতিস্থাপন। − সংবিধানের ১০০ অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ ১০০ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ −

Appendix, item 100

"১০০। সুপ্রীম কোর্টের আসন। − রাজধানীতে সুপ্রীম কোর্টের স্থায়ী আসন থাকিবে, তবে রাষ্ট্রপতির অনুমোদন লইয়া প্রধান বিচারপতি সময়ে সময়ে অন্য যে স্থান বা স্থানসমূহ নির্ধারণ করিবেন, সেই স্থান বা স্থানসমূহে হাইকোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠিত হইতে পারিবে। "।

Appendix, item 101

"১০১। হাইকোর্ট বিভাগের এখতিয়ার। − এই সংবিধান বা অন্য কোন আইনের দ্বারা হাইকোর্ট বিভাগের উপর যেরূপ আদি, আপীল ও অন্য প্রকার এখতিয়ার ও ক্ষমতা অর্পিত হইয়াছে, উক্ত বিভাগের সেইরূপ এখতিয়ার ও ক্ষমতা থাকিবে। "।

Appendix, item 36

৩৬। সংবিধানের ১০২ অনুচ্ছেদের প্রতিস্থাপন। − সংবিধানের ১০২ অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ ১০২ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ −

Appendix, item 102

"১০২। কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা। − (১) কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে এই সংবিধানের তৃতীয় ভাগের দ্বারা অর্পিত অধিকারসমূহের যে কোন একটি বলবৎ করিবার জন্য প্রজাতন্ত্রের বিষয়াবলীর সহিত সম্পর্কিত কোন দায়িত্ব পালনকারী ব্যক্তিসহ যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে হাইকোর্ট বিভাগ উপযুক্ত নির্দেশাবলী বা আদেশাবলী দান করিতে পারিবেন। (২) হাইকোর্ট বিভাগের নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, আইনের দ্বারা অন্য কোন সমফলপ্রদ বিধান করা হয় নাই, তাহা হইলে (ক) যে কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে − (অ) প্রজাতন্ত্র বা কোন স্থানীয় কর্তৃপক্ষের বিষয়াবলীর সহিত সংশ্লিষ্ট যে কোন দায়িত্ব পালনে রত ব্যক্তিকে আইনের দ্বারা অনুমোদিত নয়, এমন কোন কার্য করা হইতে বিরত রাখিবার জন্য কিংবা আইনের দ্বারা তাঁহার করণীয় কার্য করিবার জন্য নির্দেশ প্রদান করিয়া, অথবা (আ) প্রজাতন্ত্র বা কোন স্থানীয় কর্তৃপক্ষের বিষয়াবলীর সহিত সংশ্লিষ্ট যে কোন দায়িত্ব পালনে রত ব্যক্তির কৃত কোন কার্য বা গৃহীত কোন কার্যধারা আইনসংগত কর্তৃত্ব ব্যতিরেকে করা হইয়াছে বা গৃহীত হইয়াছে ও তাহার কোন আইনগত কার্যকরতা নাই বলিয়া ঘোষণা করিয়া উক্ত বিভাগ আদেশদান করিতে পারিবেন ; অথবা (খ) যে কোন ব্যক্তির আবেদনক্রমে  (অ) আইনসংগত কর্তৃত্ব ব্যতিরেকে বা বেআইনী উপায়ে কোন ব্যক্তিকে প্রহরায় আটক রাখা হয় নাই বলিয়া যাহাতে উক্ত বিভাগের নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইতে পারে, সেইজন্য প্রহরায় আটক উক্ত ব্যক্তিকে উক্ত বিভাগের সম্মুখে আনয়নের নির্দেশ প্রদান করিয়া, অথবা (আ) কোন সরকারি পদে আসীন বা আসীন বলিয়া বিবেচিত কোন ব্যক্তিকে তিনি কোন্ কর্তৃত্ববলে অনুরূপ পদমর্যাদায় অধিষ্ঠানের দাবী করিতেছেন, তাহা প্রদর্শনের নির্দেশ প্রদান করিয়া উক্ত বিভাগ আদেশদান করিতে পারিবেন। (৩) উপরি-উক্ত দফাসমূহে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও এই সংবিধানের ৪৭ অনুচ্ছেদ প্রযোজ্য হয়, এইরূপ কোন আইনের ক্ষেত্রে বর্তমান অনুচ্ছেদের অধীন অন্তর্বর্তীকালীন বা অন্য কোন আদেশ দানের ক্ষমতা হাইকোর্ট বিভাগের থাকিবে না। (৪) এই অনুচ্ছেদের (১) দফা কিংবা এই অনুচ্ছেদের (২) দফার (ক) উপ-দফার অধীন কোন আবেদনক্রমে যে ক্ষেত্রে অন্তর্বর্তী আদেশ প্রার্থনা করা হইয়াছে এবং অনুরূপ অন্তর্বর্তী আদেশ (ক) যেখানে উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের জন্য কোন ব্যবস্থার কিংবা কোন উন্নয়নমূলক কার্যের প্রতিকূলতা বা বাধা সৃষ্টি করিতে পারে ; অথবা (খ) যেখানে অন্য কোনভাবে জনস্বার্থের পক্ষে ক্ষতিকর হইতে পারে সেইখানে অ্যাটর্নি-জেনারেলকে উক্ত আবেদন সম্পর্কে যুক্তিসঙ্গত নোটিশদান এবং অ্যাটর্নি-জেনারেলের (কিংবা এই বিষয়ে তাহার দ্বারা ভারপ্রাপ্ত অন্য কোন এ্যাডভোকেটের) বক্তব্য শ্রবণ না করা পর্যন্ত এবং এই দফার (ক) বা (খ) উপ-দফায় উল্লিখিত প্রতিক্রিয়া সৃষ্টি করিবে না বলিয়া হাইকোর্ট বিভাগের নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান না হওয়া পর্যন্ত উক্ত বিভাগ কোন অন্তর্বর্তী আদেশদান করিবেন না। (৫) প্রসংগের প্রয়োজনে অন্যরূপ না হইলে এই অনুচ্ছেদে "ব্যক্তি" বলিতে সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ ও বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ অথবা কোন শৃংখলা-বাহিনী সংক্রান্ত আইনের অধীন প্রতিষ্ঠিত কোন আদালত বা ট্রাইব্যুনাল ব্যতীত কিংবা এই সংবিধানের ১১৭ অনুচ্ছেদ প্রযোজ্য হয়, এইরূপ কোন ট্রাইব্যুনাল ব্যতীত যে কোন আদালত বা ট্রাইব্যুনাল অন্তর্ভুক্ত হইবে। "।

Appendix, item 37

৩৭। সংবিধানের ১০৩ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ১০৩ অনুচ্ছেদের (২) দফার (খ) উপ-দফার পরিবর্তে নিম্নরূপ (খ) উপ-দফা প্রতিস্থাপিত হইবে, যথা ঃ − "(খ) কোন মৃত্যুদণ্ড বহাল করিয়াছে কিংবা কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করিয়াছেন ; অথবা"।

Appendix, item 38

৩৮। সংবিধানের ১০৭ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ১০৭ অনুচ্ছেদের (২) এবং (৩) দফার পরিবর্তে নিম্নরূপ (২) এবং (৩) দফা প্রতিস্থাপিত হইবে, যথা ঃ − "(২) সুপ্রীম কোর্ট এই অনুচ্ছেদের (১) দফা এবং এই সংবিধানের ১১৩ ও ১১৬ অনুচ্ছেদের অধীন দায়িত্বসমূহের ভার উক্ত আদালতের কোন একটি বিভাগকে কিংবা এক বা একাধিক বিচারককে অর্পণ করিতে পারিবেন। (৩) এই অনুচ্ছেদের অধীন প্রণীত বিধিসমূহ-সাপেক্ষে কোন্ কোন্ বিচারককে লইয়া কোন বিভাগের কোন বেঞ্চ গঠিত হইবে এবং কোন্ কোন্ বিচারক কোন্ উদ্দেশ্যে আসন গ্রহণ করিবেন, তাহা প্রধান বিচারপতি নির্ধারণ করিবেন।"।

Appendix, item 39

৩৯। সংবিধানের ১১৬ অনুচ্ছেদের প্রতিস্থাপন। − সংবিধানের ১১৬ অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ ১১৬ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ −

Appendix, item 116

"১১৬। অধস্তন আদালতসমূহের নিয়ন্ত্রণ ও শৃংখলা। − বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচারাবিভাগীয় দায়িত্বপালনে রত ম্যাজিষ্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল-নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি মঞ্জুরীসহ) ও শৃংখলাবিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকিবে এবং সুপ্রীম কোর্টের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হইবে।"।

Appendix, item 40

৪০। সংবিধানের ১১৭ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ১১৭ অনুচ্ছেদের দফা (১) এর উপ-দফা (গ) এ উল্লিখিত "(৩)" সংখ্যা ও বন্ধনীগুলির পরিবর্তে "(৩)" সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

Appendix, item 41

৪১। সংবিধানের ষষ্ঠ-ক ভাগের বিলোপ। − সংবিধানের ষষ্ঠ-ক ভাগ বিলুপ্ত হইবে।

Appendix, item 42

৪২। সংবিধানের ১১৮ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ১১৮ অনুচ্ছেদের (১) দফায় "প্রধান নির্বাচন কমিশনারকে লইয়া এবং রাষ্ট্রপতি সময়ে সময়ে যেরূপ নির্দেশ করিবেন, সেইরূপ সংখ্যক অন্যান্য নির্বাচন কমিশনারকে লইয়া" শব্দগুলি ও কমার পরিবর্তে "প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন নির্বাচন কশিনারকে লইয়া" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।

Appendix, item 43

৪৩। সংবিধানের ১২২ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ১২২ অনুচ্ছেদের (২) দফার (গ) ও (ঘ) উপ-দফার পরিবর্তে নিম্নরূপ (গ), (ঘ) ও (ঙ) উপ-দফা প্রতিস্থাপিত হইবে, যথা ঃ − "(গ) কোন যোগ্য আদালত কর্তৃক তাঁহার সম্পর্কে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা বহাল না থাকিয়া থাকে (ঘ) তিনি ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন ; এবং (ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হইয়া থাকেন।"।

Appendix, item 44

৪৪। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (৩) দফার পরিবর্তে নিম্নরূপ (৩) দফা প্রতিস্থাপিত হইবে, যথা ঃ − "(৩) সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে (ক) মেয়াদ-অবসানের কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে ; এবং (খ) মেয়াদ-অবসান ব্যতীত অন্য কোন কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যে ঃ তবে শর্ত থাকে যে, এই দফার (ক) উপ-দফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ, উক্ত উপ-দফায় উল্লিখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত, সংসদ সদস্যরূপে কার্যভার গ্রহণ করিবেন না।"।

Appendix, item 45

৪৫। সংবিধানের ১২৫ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের অনুচ্ছেদ ১২৫ এর দফা (খ) এর পর নিম্নরূপ নতুন দফা (গ) সংযোজিত হইবে, যথা ঃ "(গ) কোন আদালত, নির্বাচনের তফসিল ঘোষণা করা হইয়াছে এইরূপ কোন নির্বাচনের বিষয়ে, নির্বাচন কমিশনকে যুক্তিসংগত নোটিশ ও শুনানির সুযোগ প্রদান না করিয়া, অন্তর্বর্তী বা অন্য কোনরূপে কোন আদেশ বা নির্দেশ প্রদান করিবেন না।"।

Appendix, item 46

৪৬। সংবিধানের ১৪১ক অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ১৪১ক অনুচ্ছেদের  (ক) (১) দফায় "তাহা হইলে তিনি" শব্দগুলির পর "অনধিক একশত কুড়ি দিনের জন্য" শব্দগুলি সন্নিবেশিত হইবে ; (খ) (২) দফার (গ) উপ-দফায় "অতিবাহিত হইবার পূর্বে সংসদের প্রস্তাব-দ্বারা অনুমোদিত না হইলে উক্ত" শব্দগুলি বিলুপ্ত হইবে ; এবং (গ) (২) দফার শর্তাংশে "উক্ত ত্রিশ দিনের অবসানে" শব্দগুলির পর "অথবা একশত কুড়ি দিন সময়ের অবসানে, যাহা আগে ঘটে," শব্দগুলি এবং কমাগুলি সন্নিবেশিত হইবে।

Appendix, item 47

৪৭। সংবিধানের ১৪২ অনুচ্ছেদের প্রতিস্থাপন। − সংবিধানের ১৪২ অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ ১৪২ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ −

Appendix, item 142

"১৪২। সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা। − এই সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও − (ক) সংসদের আইন-দ্বারা এই সংবিধানের কোন বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হইতে পারিবে ঃ তবে শর্ত থাকে যে, (অ) অনুরূপ সংশোধনীর জন্য আনীত কোন বিলের সম্পূর্ণ শিরনামায় এই সংবিধানের কোন বিধান সংশোধন করা হইবে বলিয়া স্পষ্টরূপে উল্লেখ না থাকিলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাইবে না ; (আ) সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত না হইলে অনুরূপ কোন বিলে সম্মতিদানের জন্য তাহা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে না ; (খ) উপরি-উক্ত উপায়ে কোন বিল গৃহীত হইবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তাহা উপস্থাপিত হইলে উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতিদান করিবেন, এবং তিনি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছে বলিয়া গণ্য হইবে।"।

Appendix, item 48

৪৮। সংবিধানের ১৪৫ক অনুচ্ছেদের প্রতিস্থাপন। − সংবিধানের ১৪৫ক অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ ১৪৫ক অনুচ্ছেদ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ  "১৪৫ক। আন্তর্জাতিক চুক্তি। − বিদেশের সহিত সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে, এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেন ঃ তবে শর্ত থাকে যে, জাতীয় নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট অনুরূপ কোন চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে।"।

Appendix, item 49

৪৯। সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের (৪) দফার − (ক) (খ) উপ-দফার পরিবর্তে নিম্নরূপ (খ) উপ-দফা প্রতিস্থাপিত হইবে, যথা ঃ − "(খ) প্রধানমন্ত্রী ; এবং (খ) (ঘ) উপ-দফার পরিবর্তে নিম্নরূপ (ঘ) উপ-দফা প্রতিস্থাপিত হইবে, যথা ঃ − "(ঘ) মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপ-মন্ত্রী ;"।

Appendix, item 50

৫০। সংবিধানের ১৫০ অনুচ্ছেদের প্রতিস্থাপন। − সংবিধানের ১৫০ অনুচ্ছেদের পরিবর্তে নিম্নরূপ ১৫০ অনুচ্ছেদ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ −

Appendix, item 150

"১৫০। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। − (১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী হিসাবে কার্যকর থাকিবে। (২) ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখ হইতে ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তন হইবার অব্যবহিত পূর্ব পর্যন্ত সময়কালের মধ্যে সংবিধানের পঞ্চম তফসিলে বর্ণিত ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, ষষ্ঠ তফসিলে বর্ণিত ১৯৭১ সালের ২৬শে মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার টেলিগ্রাম এবং সপ্তম তফসিলে বর্ণিত ১৯৭১ সালের ১০ই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র হইল বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ঐতিহাসিক ভাষণ ও দলিল, যাহা উক্ত সময়কালের জন্য ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী বলিয়া গণ্য হইবে।"।

Appendix, item 51

৫১। সংবিধানের ১৫২ অনুচ্ছেদের সংশোধন। − সংবিধানের ১৫২ অনুচ্ছেদের (১) দফার − (ক) "উপদেষ্টা" অভিব্যক্তির সংজ্ঞা বিলুপ্ত হইবে ; (খ) "আইন" অভিব্যক্তির সংজ্ঞার পর নিম্নরূপ সংজ্ঞা সন্নিবেশিত হইবে, যথা ঃ − "আদালত" অর্থ সুপ্রীমকোর্টসহ যে কোন আদালত ;" ; এবং (গ) "প্রধান উপদেষ্টা" অভিব্যক্তির সংজ্ঞা বিলুপ্ত হইবে।

Appendix, item 52

৫২। সংবিধানের প্রথম তফসিলের সংশোধন। − সংবিধানের প্রথম তফসিলের "১৯৭২ সালের বাংলাদেশ (শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ) আদেশ (অস্থায়ী রাষ্ট্রপতির ১৯৭২ সালের আদেশ নং ১)।" শব্দগুলি, সংখ্যাগুলি, বন্ধনী এবং দাঁড়ির পর "১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ (১৯৭২ সালের পি. ও নং ৮)।" শব্দগুলি, সংখ্যাগুলি, বন্ধনী এবং দাঁড়ি সন্নিবেশিত হইবে। ১৪৯

Appendix, item 53

৫৩। সংবিধানের তৃতীয় তফসিলের সংশোধন। − সংবিধানের তৃতীয় তফসিলের − (ক) ফরম ১ এর "প্র ধান বিচারপতি" শব্দগুলির পরিবর্তে "স্পীকার" শব্দটি প্রতিস্থাপিত হইবে ; (খ) ফরম ১ক বিলুপ্ত হইবে ; (গ) ফরম ২ এর "প্রধানমন্ত্রী" শব্দটির পরিবর্তে "প্রধানমন্ত্রী" শব্দটি প্রতিস্থাপিত হইবে ; এবং (ঘ) ফরম ২ক বিলুপ্ত হইবে।

Appendix, item 54

৫৪। সংবিধানের চতুর্থ তফসিলের সংশোধন। − সংবিধানের চতুর্থ তফসিলের − (ক) "১৫০ অনুচ্ছেদে" সংখ্যা ও শব্দের পরিবর্তে "১৫০(১) অনুচ্ছেদ" সংখ্যা, শব্দ ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে ; এবং (খ) অনুচ্ছেদের ১২ এর পরিবর্তে নিম্নরূপ অনুচ্ছেদ ১২ প্রতিস্থাপিত হইবে, যথা ঃ −

Appendix, item 12

"১২। স্থানীয় শাসন। − এই সংবিধানের ৫৯ অনুচ্ছেদে উল্লিখিত স্থানীয় শাসনসংক্রান্ত প্রতিষ্ঠানসমূহ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সংবিধান প্রবর্তনের অব্যবহিত পূর্বে প্রজাতন্ত্রের বিভিন্ন প্রশাসনিক এককাংশে প্রচলিত প্রশাসনিক ব্যবস্থা আইনের দ্বারা প্রণীত পরিবর্তন-সাপেক্ষে অব্যাহত থাকিবে।" ; এবং"। (গ) অনুচ্ছেদ ৩ক, ১৮, ১৯, ২০, ২১, ২২ এবং ২৩ বিলুপ্ত হইবে।

Appendix, item 55

৫৫। সংবিধানের কতিপয় তফসিলের সংযোজন। − সংবিধানের চতুর্থ তফসিলের পর নিম্নরূপ তিনটি নূতন তফসিল যথাক্রমে, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম সংযোজিত হইবে, যথা ঃ − "পঞ্চম তফসিল [১৫০ (২) অনুচ্ছেদ] ১৯৭১ সালের ৭ই মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম ? নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করবো এবং এদেশকে আমরা গড়ে তুলবো। এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় ২৩ বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। ২৩ বৎসরের ইতিহাস মুমূর্ষু নর-নারীর আর্তনাদের ইতিহাস। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। ১৯৫২ সালে রক্ত দিয়েছি। ১৯৫৪ সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারিনি। ১৯৫৮ সালে আইয়ুব খান 'মার্শাল ল' জারী করে ১০ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে ৭ জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। ১৯৬৯ সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন-গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। আমি, শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম, ১৫ ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন, প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমি বললাম, ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বসবো। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করবো-এমনকি আমি এ পর্যন্তও বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন। বলে গেলেন যে, আলোচনার দরজা বন্ধ নয়, আরো আলোচনা হবে। তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম-আপনারা আসুন, বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরী করবো। তিনি বললেন, পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন, যে যাবে তাকে মেরে ফেলা হবে, যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচী পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। আমি বললাম, অ্যাসেম্বলি চলবে। তারপর হঠাৎ ১ তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেয়া হলো। ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন। আমি বললাম, আমি যাবো। ভুট্টো বললেন, তিনি যাবেন না। ৩৫ জন সদস্য পশ্চিম থেকে এখানে আসলেন। তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো, দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। বন্ধ করার পর এদেশের মানুষ প্রতিবাদমুখর হয়ে উঠল। আমি বললাম, শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করুন। আমি বললাম, আপনারা কলকারখানা সবকিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল। আপনার ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়লো, তারা শান্তি- পূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো। কি পেলাম আমরা ? আমরা পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব-দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে-তার বুকের উপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানে সংখ্যাগুরু-আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাপিয়ে পড়েছে। টেলিফোনে আমার সাথে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম, জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কীভাবে আমার গরিবের উপর, আমার মানুষের বুকের উপর গুলি করা হয়েছে। কী করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কী করে মানুষকে হত্যা করা হয়েছে, আপনি আসুন, দেখুন, বিচার করুন। তিনি বললেন, আমি নাকি স্বীকার করেছি ১০ তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি তো অনেক আগেই বলে দিয়েছি কীসের রাউন্ড টেবিল, কার সাথে বসবো ? যারা আমার মানুষের বুকের রক্ত নিয়েছে, তাদের সাথে বসবো ? হঠাৎ আমার সাথে পরামর্শ না করে পাঁচ ঘন্টার গোপন বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন তাতে সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন, বাংলার মানুষের উপর দিয়েছেন। ১৫১ ভাইয়েরা আমার, ২৫ তারিখে অ্যাসেম্বলি কল করেছে। রক্তের দাগ শুকায় নাই। আমি ১০ তারিখে সিদ্ধান্ত নিয়েছি ঐ শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথমে সামরিক আইন 'মার্শাল ল' withdraw করতে হবে। সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত যেতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর বিবেচনা করে দেখবো, আমরা অ্যাসম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে, আজ থেকে এই বাংলাদেশে কোর্ট-কাছারি, আদালত-ফৌজদারী, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে সেজন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলো আছে, সেগুলোর হরতাল কাল থেকে চলবে না। রিক্সা, গরুর গাড়ি, রেল চলবে, লঞ্চ চলবে-শুধু সেক্রেটারীয়েট, সুপ্রীমকোর্ট, হাইকোর্ট, জজকোর্ট, সেমি-গভর্নমেন্ট দপ্তর, ওয়াপদা, কোনোকিছু চলবে না। ২৮ তারিখে কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবেন। এরপর যদি বেতন দেয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়-তোমাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু-আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। ৭ কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না। আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগের থেকে যদ্দুর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করবো। যারা পারেন আমার রিলিফ কমিটিকে সামান্য টাকা-পয়সা পৌঁছে দিবেন। আর এই ৭ দিনের হরতালের যে সমস্ত শ্রমিক ভাইয়েরা যোগদান করেছে, প্রত্যেক শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দিবেন। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হচ্ছে, ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো − কেউ দেবে না। শুনুন, মনে রাখবেন, শত্রুবাহিনী ঢুকেছে নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। এই বাংলায়-হিন্দু-মুসলমান, বাঙালি, অ-বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপর, আমাদের যেন বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও-টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে তাহলে কোন বাঙালী রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশনে আমাদের নিউজ না দেয়, কোন বাঙালি টেলিভিশনে যাবেন না। ২ ঘণ্টা ব্যাংক খোলা থাকবে, যাতে মানুষ তাদের মাইনেপত্র নিতে পারে। পূর্ববাংলা থেকে পশ্চিম পাকিস্তানে এক পয়সাও চালান হতে পারবে না। টেলিফোন, টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সাথে দেয়ানেয়া চলবে না। কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝেসুঝে কাজ করবেন। প্রত্যেক গ্রাম, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। ১৫২ ষষ্ঠ তফসিল [১৫০ (২) অনুচ্ছেদ] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্য রাত শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা (অনূদিত) "ইহাই হয়ত আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে, যে যেখানে আছ, যাহার যাহা কিছু আছে, তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানী দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ ১৯৭১" সপ্তম তফসিল [১৫০ (২) অনুচ্ছেদ] ১৯৭১ সালের ১০ই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র যেহেতু একটি সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রতিনিধি নির্বাচনের জন্য ১৯৭০ সনের ৭ই ডিসেম্বর হইতে ১৯৭১ সনের ১৭ই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়, এবং যেহেতু এই নির্বাচনে বাংলাদেশের জনগণ ১৬৯ জন প্রতিনিধির মধ্যে আওয়ামী লীগ দলীয় ১৬৭ জনকে নির্বাচিত করেন, এবং যেহেতু সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে জেনারেল ইয়াহিয়া খান জনগণের নির্বাচিত প্রতিনিধিগণকে ১৯৭১ সনের ৩রা মার্চ তারিখে মিলিত হইবার জন্য আহ্বান করেন, এবং যেহেতু এই আহুত পরিষদ-সভা স্বেচ্ছাচারী ও বেআইনীভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়, এবং যেহেতু পাকিস্তানী কর্তৃপক্ষ তাহাদের প্রতিশ্রুতি রক্ষার পরিবর্তে এবং বাংলাদেশের প্রতিনিধিগণের সহিত আলোচনা অব্যাহত থাকা অবস্থায় একটি অন্যায় ও বিশ্বাসঘাতকতামূলক যুদ্ধ ঘোষণা করে, এবং যেহেতু এইরূপ বিশ্বাসঘাতকতামূলক আচরণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের আইনানুগ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সনের ২৬ শে মার্চ তারিখে ঢাকায় যথাযথভাবে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন এবং বাংলাদেশের মর্যাদা ও অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান, এবং যেহেতু একটি বর্বর ও নৃশংস যুদ্ধ পরিচালনায় পাকিস্তানী কর্তৃপক্ষ, অন্যান্যদের মধ্যে, বাংলাদেশের বেসামরিক ও নিরস্ত্র জনগণের উপর নজীরবিহীন নির্যাতন ও গণহত্যার অসংখ্য অপরাধ সংঘঠন করিয়াছে এবং এখনও অনবরত করিয়া চলিতেছে, এবং যেহেতু পাকিস্তান সরকার একটি অন্যায় যুদ্ধ চাপাইয়া দিয়া, গণহত্যা করিয়া এবং অন্যান্য দমনমূলক কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিগণের পক্ষে একত্রিত হইয়া একটি সংবিধান প্রণয়ন এবং নিজেদের মধ্যে একটি সরকার প্রতিষ্ঠা করা অসম্ভব করিয়া তুলিয়াছে, এবং যেহেতু বাংলাদেশের জনগণ তাহাদের বীরত্ব, সাহসিকতা ও বিপ্লবী উদ্দীপনার মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডের উপর তাহাদের কার্যকর কর্তৃত্ব প্রতিষ্ঠা করিয়াছে, সেহেতু আমরা বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিগণ, বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ কর্তৃক আমাদিগকে প্রদত্ত কর্তৃত্বের মর্যাদা রক্ষার্থে, নিজেদের সমন্বয়ে যথাযথভাবে একটি গণপরিষদরূপে গঠন করিলাম, এবং পারস্পারিক আলোচনা করিয়া, এবং বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করণার্থে, সার্বভৌম গণপ্রজাতন্ত্ররূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করিলাম এবং তদ্বারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ইতিপূর্বে ঘোষিত স্বাধীনতা দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করিলাম, এবং এতদ্‌দ্বারা দৃঢ়ভাবে ঘোষণা ও সিদ্ধান্ত গ্রহণ করিতেছি যে, সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি থাকিবেন এবং সৈয়দ নজরুল ইসলাম প্রজাতন্ত্রের উপ-রাষ্ট্রপতি থাকিবেন, এবং রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের সকল সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হইবেন, ক্ষমা প্রদর্শনের ক্ষমতাসহ প্রজাতন্ত্রের সকল নির্বাহী ও আইন প্রণয়ন ক্ষমতা প্রয়োগ করিবেন, একজন প্রধানমন্ত্রী নিয়োগ এবং তাঁহার বিবেচনায় প্রয়োজনীয় অন্যান্য মন্ত্রী নিয়োগ ক্ষমতার অধিকারী হইবেন, কর আরোপণ ও অর্থ ব্যয়ন ক্ষমতার অধিকারী হইবেন, গণপরিষদ আহ্বান ও মুলতবিকরণ ক্ষমতার অধিকারী হইবেন, এবং বাংলাদেশের জনগণকে একটি নিয়মতান্ত্রিক ও ন্যায়ানুগ সরকার প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় অন্যন্য সকল কার্য করিতে পারিবেন। আমরা বাংলাদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধিগণ আরও সিদ্ধান্ত গ্রহণ করিতেছি যে, কোন কারণে রাষ্ট্রপতি না থাকা বা রাষ্ট্রপতি তাঁহার কার্যভার গ্রহণ করিতে অসমর্থ হওয়া বা তাঁহার ক্ষমতা প্রয়োগ করিতে অসমর্থ হওয়ার ক্ষেত্রে, রাষ্ট্রপতির উপর এতদ্বারা অর্পিত সমুদয় ক্ষমতা, কর্তব্য ও দায়িত্ব উপ-রাষ্ট্রপতির থাকিবে এবং তিনি উহা প্রয়োগ ও পালন করিবেন। আমরা আরও সিদ্ধান্ত গ্রহণ করিতেছি যে, জাতিমন্ডলীর সদস্য হিসাবে আমাদের উপর যে দায় ও দায়িত্ব বর্তাইবে উহা পালন ও বাস্তবায়ন করার এবং জাতিসংঘের সনদ মানিয়া চলার প্রতিশ্রুতি আমরা দিতেছি। আমরা আরও সিদ্ধান্ত গ্রহণ করিতেছি যে, স্বাধীনতার এই ঘোষণাপত্র ১৯৭১ সনের ২৬ শে মার্চ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে। আমরা আরও সিদ্ধান্ত গ্রহণ করিতেছি যে, এই দলিল কার্যকর করার লক্ষ্যে এবং রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির শপথ পরিচালনার জন্য আমরা অধ্যাপক ইউসুফ আলীকে আমাদের যথাযথ ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি নিয়োগ করিলাম। অধ্যাপক ইউসুফ আলী বাংলাদেশের গণপরিষদের ক্ষমতাবলে ও তদধীনে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি। APPENDIX-XVII ২০১১ সনের ১৪ নং আইন An Act further to amend certain provisions of the Constitution of the People's Republic of Bangladesh WHEREAS it is expedient and necessary further to amend certain provisions of the Constitution of the People's Republic of Bangladesh for the purposes hereinafter appearing ; It is hereby enacted as follows :−

Appendix, item 1

1. Short title and commencement.(1) This Act may be called the Constitution (Fifteenth Amendment) Act, 2011. (2) It shall come into force at once.

Appendix, item 2

2. Amendment in the beginning of the Constitution, above the Preamble. In the beginning of the Constitution of the People's Republic of Bangladesh (hereinafter referred to as the Constitution), above the preamble, for the words, commas, signs and brackets "BISMILLAH-AR-RAHMAN-AR-RAHIM (In the name of Allah, the Beneficent, the Merciful)," the following words, commas, signs and brackets shall be substituted, namely: "BISMILLAH-AR-RAHMAN-AR-RAHIM (In the name of Allah, the Beneficent, the Merciful)/ In the name of the Creator, the Merciful.".

Appendix, item 3

3. Amendment of the Preamble of the Constitution.In the Preamble of the Constitution (a) in the first paragraph, for the words "a historic war for national independence" the words "a historic struggle for national liberation" shall be substituted ; and (b) for the second paragraph, the following paragraph shall be substituted, namely : "Pledging that the high ideals of nationalism, socialism, democracy and secularism, which inspired our heroic people to dedicate themselves to, and our brave martyrs to sacrifice their lives in, the national liberation struggle, shall be the fundamental principles of the Constitution ;".

Appendix, item 4

4. Substitution of article 2A of the Constitution.In the Constitution, for article 2A, the following article 2A shall be substituted, namely:

Appendix, item 2A

" 2A. The State religion.  The State religion of the Republic is Islam, but the State shall ensure equal status and equal right in the practice of the Hindu, Buddhist, Christian and other religions. ".

Appendix, item 5

5. Substitution of article 4A of the Constitution.In the constitution, for article 4A, the following article 4A shall be substituted, namely:

Appendix, item 4A

" 4A. Portrait of the Father of the Nation.The portrait of the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman shall be preserved and displayed at the offices of the President, the Prime Minister, the Speaker and the Chief Justice and in head and branch offices of all government and semi-government offices, autonomous bodies, statutory public authorities, government and non-government educational institutions, embassies and missions of Bangladesh abroad. ".

Appendix, item 6

6. Substitution of article 6 of the Constitution.In the Constitution, for article 6, the following article 6 shall be substituted, namely:−

Appendix, item 6

"6. Citizenship.(1) The citizenship of Bangladesh shall be determined and regulated by law. (2) The People of Bangladesh shall be known as Bangalees as a nation and the citizens of Bangladesh shall be known as Bangladeshies.".

Appendix, item 7

7. Insertion of new articles 7A and 7B in the Constitution.In the Constitution, after article 7 the following two new articles 7A and 7B shall be inserted, namely:

Appendix, item 7A

"7A. Offence of abrogation, suspension, etc. of the Constitution. (1) If any person, by show of force or use of force or by any other un-constitutional means− (a) abrogates, repeals or suspends or attempts or conspires to abrogate, repeal or suspend this Constitution or any of its article ; or (b) subverts or attempts or conspires to subvert the confidence, belief or reliance of the citizens to this Constitution or any of its article, his such act shall be sedition and such person shall be guilty of sedition. (2) If any person (a) abets or instigates any act mentioned in clause (1) ; or (b) approves, condones, supports or ratifies such act, his such act shall also be the same offence. (3) Any person alleged to have committed the offence mentioned in this article shall be sentenced with the highest punishment prescribed for other offences by the existing laws.

Appendix, item 7B

7B. Basic provisions of the Constitution are not amendable.Notwithstanding anything contained in article 142 of the Constitution, the preamble, all articles of part I, all articles of part II, subject to the provisions of Part IXA all articles of Part III, and the provisions of articles relating to the basic structures of the Constitution including article 150 of Part XI shall not be amendable by way of insertion, modification, substitution, repeal or by any other means. ".

Appendix, item 8

8. Amendment of article 8 of the Constitution.In the Constitution, in article 8, for clauses (1) and (1A), the following clause (1) shall be substituted, namely : " (1) The principles of nationalism, socialism, democracy and secularism, together with the principles derived from those as set out in this Part, shall constitute the fundamental principles of state policy. " .

Appendix, item 9

9. Substitution of article 9 of the Constitution.In the Constitution, for article 9, the following article 9 shall be substituted, namely:

Appendix, item 9

" 9. Nationalism.The unity and solidarity of the Bangalee nation, which, deriving its identity from its language and culture, attained sovereign and independent Bangladesh through a united and determined struggle in the war of independence, shall be the basis of Bangalee nationalism. " .

Appendix, item 10

10. Substitution of article 10 of the Constitution.In the Constitution, for article 10, the following article 10 shall be substituted, namely :−

Appendix, item 10

" 10. Socialism and freedom from exploitation.A socialist economic system shall be established with a view to ensuring the attainment of a just and egalitarian society, free from the exploitation of man by man. ".

Appendix, item 11

11. Substitution of article 12 of the Constitution.In the Constitution for article 12, the following article 12 shall be substituted, namely:

Appendix, item 12

"12. Secularism and freedom of religion. The principle of secularism shall be realised by the elimination of (a) communalism in all its forms ; (b) the granting by the State of political status in favour of any religion ; (c) the abuse of religion for political purposes ; (d) any discrimination against, or persecution of, persons practicing a particular religion. ".

Appendix, item 12

12. Insertion of new article 18A.In the Constitution, after article 18, the following new article 18A shall be inserted, namely:

Appendix, item 18A

" 18A. Protection and improvement of environment and bio-diversity.  The State shall endeavour to protect and improve the environment and to preserve and safeguard the natural resources, bio-diversity, wetlands, forests and wild life for the present and future citizens. " .

Appendix, item 13

13. Amendment of article 19 of the Constitution.In the Constitution, in article 19, after clause (2), the following new clause (3) shall be added, namely: " (3) The State shall endeavour to ensure equality of opportunity and participation of women in all spheres of national life. ".

Appendix, item 14

14. Insertion of new article 23A in the Constitution.In the Constitution, after article 23, the following new article 23A shall be inserted, namely:

Appendix, item 23A

" 23A. The culture of tribes, minor races, ethnic sects and communities.The State shall take steps to protect and develop the unique local culture and tradition of the tribes, minor races, ethnic sects and communities. ".

Appendix, item 15

15. Amendment of article 25 of the Constitution.  In the Constitution, in article 25,  (i) in clause (1), the figure and brackets " (1) " shall be omitted ; and (ii) clause (2) shall be omitted.

Appendix, item 16

16. Substitution of article 38 of the Constitution.In the Constitution, for article 38, the following article 38 shall be substituted, namely.

Appendix, item 38

"38. Freedom of association.Every citizen shall have the right to form associations or unions, subject to any reasonable restrictions imposed by law in the interests of morality or public order : Provided that no person shall have the right to form, or be a member of the said association or union, if (a) it is formed for the purposes of destroying the religious, social and communal harmony among the citizens ; (b) it is formed for the purposes of creating discrimination among the citizens, on the ground of religion, race, caste, sex, place of birth or language ; (c) it is formed for the purposes of organizing terrorist acts or militant activities against the State or the citizens or any other country ; (d) its formation and objects are inconsistent with the Constitution.".

Read the contents: The Constitution of the People’s Republic of Bangladesh