Skip to content

ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০

ধারা ২১[ একাডেমিক] কাউন্সিল

বলবৎ

ধারা ২১

21. [ একাডেমিক] কাউন্সিল (১) [ একাডেমিক] কাউন্সিল নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যান হইবেন; [ (কক) প্রো-ভাইস-চ্যান্সেলর, অথবা একাধিক হইলে, সকল প্রো-ভাইস-চ্যান্সেলর;] (খ) ফ্যাকালটিসমূহের ডীন; (গ) বিভাগসমূহের সকল প্রফেসার এবং চেয়ারম্যান; (ঘ) লাইব্রেরিয়ান; (ঙ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত আটজন সদস্য; এবং (চ) সকল ডীন এবং বিভাগসমূহের সকল চেয়ারম্যান ব্যতীত, সংবিধি কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে শিক্ষকদের মধ্য হইতে নির্বাচিত দুইজন সহযোগী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপকের নিম্নের পদের দুইজন শিক্ষক। (২) [ একাডেমিক] কাউন্সিলের মনোনীত এবং নির্বাচিত সদস্যসমূহ দুই বৎসর সময়ের জন্য স্বীয় পদে নিযুক্ত হইবেন কিন্তু তাঁহাদের উত্তরাধিকারীগণ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাঁহারা স্বীয় পদে বহাল থাকিবেন।

  1. 29. দফা (কক) ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ১৫ নং আইন) এর ১৫ ধারাবলে সন্নিবেশিত যাহা ১৩ এপ্রিল, ১৯৯৯ তারিখ হইতে কার্যকর।
  2. 30. "একাডেমিক" শব্দটি "অ্যাকাদেমী" শব্দটির পরিবর্তে ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ১৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ২১.

সূচিপত্র দেখুন: ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০