Skip to content

ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০

ধারা ২২কমাদ্রাসা সংক্রান্ত একাডেমিক কমিটি

বলবৎ

ধারা ২২ক

22ক. মাদ্রাসা সংক্রান্ত একাডেমিক কমিটি [(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসাসমূহের নিয়ন্ত্রণ ও সাধারণ তত্ত্বাবধানের উদ্দেশ্যে একটি মাদ্রাসা সংক্রান্ত একাডেমিক কমিটি থাকিবে, যাহা নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর অথবা, একাধিক হইলে, সকল প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) মহাপরিচালক বা তাঁহার প্রতিনিধি, যিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার দায়িত্বে নিয়োজিত পরিচালক পদমর্যাদার নীচে নহেন; (ঙ) চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড; (চ) সরকার কর্তৃক মনোনীত যে কোন সরকারি বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের বিভাগীয় প্রধান; (ছ) সরকার কতৃর্ক মনোনীত যে কোন সরকারি বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান; (জ) বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন; (ঝ) সরকার কর্তৃক মনোনীত সরকারি ফাজিল বা কামিল মাদ্রাসার একজন অধ্যক্ষ; (ঞ) সরকার কতৃর্ক মনোনীত বেসরকারি ফাজিল ও কামিল মাদ্রাসার মুহাদ্দিসগণের মধ্য হইতে দুইজন মুহাদ্দিস; (ট) মাদ্রাসা সংক্রান্ত একাডেমিক কমিটি কর্তৃক মনোনীত একজন ফকিহ্; (ঠ) মাদ্রাসা সংক্রান্ত একাডেমিক কমিটি কর্তৃক মনোনীত একজন মুফাস্‌সির; (ড) মাদ্রাসা সংক্রান্ত একাডেমিক কমিটি কর্তৃক মনোনীত একজন আদিব; (ঢ) সরকার কর্তৃক মনোনীত বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষগণের মধ্য হইতে দুইজন অধ্যক্ষ; (ণ) পরীক্ষা নিয়ন্ত্রক; (ত) মাদ্রাসা পরিদর্শক; (থ) মানবিক, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, বাণিজ্য ও আইন বিষয়ে সিন্ডিকেট কতৃর্ক মনোনীত একজন করিয়া শিক্ষক; এবং (দ) রেজিস্ট্রার, যিনি মাদ্রাসা সংক্রান্ত একাডেমিক কমিটির সদস্য-সচিবও হইবেন। (২) মাদ্রাসা সংক্রান্ত একাডেমিক কমিটির মনোনীত সদস্যগণ দুই বৎসরের জন্য স্বীয় পদে নিযুক্ত হইবেন। (৩) মাদ্রাসা সংক্রান্ত একাডেমিক কমিটির সভায় উহার চেয়ারম্যানসহ দশজন সদস্যের উপস্থিতিতে কোরাম গঠিত হইবে। ]

  1. 32. ধারা ২২ক ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ১৫ নং আইন) এর ১৭ ধারাবলে সন্নিবেশিত।

End of ধারা ২২ক.

সূচিপত্র দেখুন: ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০