Skip to content

ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০

ধারা ২৭অর্থ-কমিটি

বলবৎ

ধারা ২৭

27. অর্থ-কমিটি [ (১) নিম্নরূপ সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথা :- (ক) কোষাধ্যক্ষ, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক পালাক্রমে মনোনীত একজন ডীন; (গ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত ফাজিল বা কামিল মাদ্রাসার একজন অধ্যক্ষ; (ঘ) অর্থ বিষয়ে দুইজন দক্ষ ব্যক্তি, যাহাদের মধ্যে একজন সিন্ডিকেট কতৃর্ক এবং অপরজন চ্যান্সেলর কতৃর্ক মনোনীত হইবেন। (১ক) ভাইস-চ্যান্সেলর এবং প্রো-ভাইস-চ্যান্সেলর অর্থ কমিটির উপদেষ্টা হইবেন ঃ তবে শর্ত থাকে যে, প্রো-ভাইস-চ্যান্সেলর একাধিক থাকিলে চ্যান্সেলর কর্তৃক মনোনীত প্রো-ভাইস-চ্যান্সেলর উক্ত কমিটির উপদেষ্টা হইবেন।] (২) অর্থ কমিটির মনোনীত সদস্যগণ এক বছর সময় স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন, কিন্তু তাঁহাদের উত্তরাধিকারী সদস্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাঁহারা তাঁহাদের পদে বহাল থাকিবেন। (৩) অর্থ-কমিটি- (ক) বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয়ের তত্ত্বাবধান করিবে; (খ) সিন্ডিকেটকে বিশ্ববিদ্যালয়ের হিসাব, সম্পত্তি এবং তহবিল সম্পর্কিত সকল বিষয়ে উপদেশ দিবে; (গ) সংবিধি কর্তৃক নির্ধারিত অন্যান্য সকল কার্য সম্পাদন করিবে।

  1. 37. উপ-ধারা (১) ও (১ক) ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ১৫ নং আইন) এর ২০ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ২৭.

সূচিপত্র দেখুন: ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০