ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০
ধারা ৩৩অধ্যাদেশসমূহ
ধারা ৩৩
33. অধ্যাদেশসমূহ এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে, অধ্যাদেশসমূহে নিম্নরূপ সকল বা যে কোন একটি বিষয় অন্তর্ভুক্ত থাকিতে পারিবে, যথাঃ- (ক) বিশ্ববিদ্যালয়ের সকল ডিগ্রী, সার্টিফিকেট এবং ডিপ্লোমার জন্য প্রণীত পাঠক্রম; (খ) শিক্ষাদানের পদ্ধতি; (গ) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী, সার্টিফিকেট বা ডিপ্লোমার পাঠক্রমে ভর্তি, পরীক্ষাসমূহে উপস্থিত এবং ডিগ্রী, সার্টিফিকেট ও ডিপ্লোমা পাওয়ার যোগ্যতার শর্তাবলী; (ঘ) [ বিশ্ববিদ্যালয় এবং ইহার অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসায়] ছাত্রদের ভর্তি; (ঙ) বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বসবাসের শর্তাবলী; (চ) বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ও ছাত্রাবাসে ভর্তি এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ডিগ্রী, সার্টিফিকেট এবং ডিপ্লোমার জন্য আদায়যোগ্য ফিস; (ছ) ফ্যাকালটিসমূহের অধীন শিক্ষা প্রদানের বিভাগগুলি গঠন; (জ) পরীক্ষাদি পরিচালনা; এবং (ঝ) এই আইন বা সংবিধি বা অধ্যাদেশ কর্তৃক প্রদত্ত বিধান মোতাবেক অন্য সকল বিষয়।