Skip to content

ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০

ধারা ৩৫প্রবিধিসমূহ

বলবৎ

ধারা ৩৫

35. প্রবিধিসমূহ (১) কর্তৃপক্ষ এই আইন, সংবিধি এবং অধ্যাদেশসমূহের সংগে সঙ্গতিপূর্ণ প্রবিধিসমূহ প্রণয়ন করিতে পারিবেন, যাহা_ (ক) বৈঠকের অনুসরণীয় নিয়মাবলী প্রণয়ন এবং কোরামের জন্য প্রয়োজনীয় সদস্য সংখ্যা নিরুপণ করিবে; (খ) এই আইন, সংবিধি বা অধ্যাদেশসমুহ মোতাবেক প্রবিধিসমুহ কর্তৃক নির্ধারিত সকল বিষয় সম্পর্কে বিধান করা যাইবে; (গ) এই আইন, সংবিধি বা অধ্যাদেশসমুহে বিধৃত নাই অথচ কর্তৃপক্ষের সংগে কেবল সংশ্লিষ্ট এমন অন্যান্য বিষয় সম্পর্কে বিধান করা যাইবে; (২) প্রত্যেক কর্তৃপক্ষ বৈঠকের তারিখ এবং বৈঠকের আলোচ্য বিষয় সমপর্কে কর্তৃপক্ষের সদস্যদিগকে নোটিশদান এবং বৈঠকের কার্যবিবরণী রেকর্ড রাখার বিধান সম্বলিত প্রবিধিসমূহ প্রণয়ন করিতে পারিবেনঃ তবে শর্ত থাকে যে, কোন কর্তৃপক্ষ যদি এইরূপ নির্দেশের সম্পর্কে অসন্তুষ্ট হন, তাহা হইলে তাঁহারা চ্যান্সেলরের নিকট আপীল করিতে পারিবেন এবং সেক্ষেত্রে চ্যান্সেলরের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া পরিগণিত হইবে।

End of ধারা ৩৫.

সূচিপত্র দেখুন: ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০