Skip to content

ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০

ধারা ৪৯কমাদ্‌রাসা শিক্ষা তহবিল

বলবৎ

ধারা ৪৯ক

49ক. মাদ্‌রাসা শিক্ষা তহবিল [(১) ফাজিল ও কামিল মাদ্রাসা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কার্যাদি সম্পর্কিত ব্যয় নির্বাহের জন্য "মাদ্রাসা শিক্ষা তহবিল" নামে একটি তহবিল থাকিবে। (২) মাদ্রাসা শিক্ষা তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার হইতে প্রাপ্ত বরাদ্দ; (খ) ফাজিল ও কামিল মাদ্রাসা হইতে সংগৃহীত ফি; (গ) অন্যান্য উৎস হইতে প্রাপ্ত অর্থ। (৩) মাদ্রাসা সম্পর্কিত ব্যয় নির্বাহের জন্য মাদ্রাসা শিক্ষা তহবিল কোষাধ্যক্ষের সার্বিক তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় কর্তৃক ব্যবহৃত হইবে। (৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত ব্যয় নির্বাহের জন্য বাজেট বরাদ্দ থাকিবে। (৫) সিন্ডিকেটের পূর্বানুমোদনক্রমে, উপ-ধারা (১) এ উল্লিখিত তহবিল যে কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে।]

  1. 50. ধারা ৪৯ক ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ১৫ নং আইন) এর ২৪ ধারাবলে সন্নিবেশিত। যাহা ১১ অক্টোবর, ২০০৬ তারিখ হইতে কার্যকর ।

End of ধারা ৪৯ক.

সূচিপত্র দেখুন: ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০