Skip to content

শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭

ধারা ৩৮সংবিধি

বলবৎ

ধারা ৩৮

38. সংবিধি এই আইনের বিধান সাপেক্ষে, সংবিধির দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে-কোন বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা :- (ক) সম্মানসূচক ডিগ্রী অর্পণ; (খ) ফেলোশীপ, বৃত্তি ও পুরস্কার প্রবর্তন; (গ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণের পদবী, ক্ষমতা, কর্তব্য ও কর্মের শর্তাবলী; (ঘ) বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের গঠন, ক্ষমতা ও কর্তব্য; (ঙ) মহাবিদ্যালয়, ইনষ্টিটিউট, হল ও হোষ্টেলের প্রতিষ্ঠা এবং উহাদের রক্ষণাবেক্ষণ; (চ) বিশ্ববিদ্যালয় কর্তৃক রক্ষণাবেক্ষণ করা হয় না এমন মহাবিদ্যালয় ও হোষ্টেলের স্বীকৃতির শর্তাবলী; (ছ) অধিভুক্ত মহাবিদ্যালয়ের গভর্নিং বডির গঠন, ক্ষমতা ও কর্তব্য; (জ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিয়োগ ও স্বীকৃতির পদ্ধতি; (ঝ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীর কল্যাণার্থে অবসর ভাতা, গোষ্ঠী-বীমা, কল্যাণ ও ভবিষ্য তহবিল গঠন; (ঞ) রেজিষ্টারভুক্ত গ্রাজুয়েটদের রেজিষ্টার সংরক্ষণ; (ট) এই আইনের অধীনে সংবিধি দ্বারা নির্ধারিত হইবে বা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয়।

End of ধারা ৩৮.

সূচিপত্র দেখুন: শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭