Skip to content

বাংলাদেশ ঋণ সালিসি আইন, ১৯৮৯

ধারা ১১মহাজনী ঋণ লাঘব

বলবৎ

ধারা ১১

11. মহাজনী ঋণ লাঘব (১) কোন মহাজনী ঋণ গ্রহীতা তত্কর্তৃক গৃহীত ঋণের পরিমাণ এবং উহার উপর প্রদেয় সুদের ন্যায়সংগত হার ও পরিমাণ, পরিশোধ্য ঋণ ও উহার উপর প্রদেয় সুদের পরিমাণ নির্ধারণ এবং উক্তরূপ নির্ধারিত ঋণ ও সুদ পরিশোধের জন্য ন্যায়সংগত কিস্ত নিরূপণের জন্য বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বোর্ডের নিকট দরখাস্ত করিতে পারিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন দরখাস্তটি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে শুনানীর পর, বোর্ড- (ক) গৃহীত ঋণের পরিমাণ নির্ধারণ করিবে; এবং (খ) টাকায় পরিশোধ্য ঋণের ক্ষেত্রে , অনধিক শতকরা বার্ষিক বিশ টাকা হারে এবং শস্যে বা শস্যবীজে পরিশোধ্য ঋণের ক্ষেত্রে , আসল ঋণের বার্ষিক অনধিক এক-পঞ্চমাংশ হারে সুদ নির্ধারণ করিবে৷ (৩) ঋণগ্রহীতার সম্পদ, আয় ও সার্বিক আর্থিক অবস্থা বিবেচনা করিয়া বোর্ড ঋণ ও সুদ পরিশোধের কিস্ত, যাহা দশটির অধিক হইবে না, নির্ধারণ করিয়া উহা ঋণদাতাকে পরিশোধ করার জন্য ঋণগ্রহীতাকে নির্দেশ দান করিবে৷ (৪) উপ-ধারা (৩) এর অধীন কোন কিস্ত অনাদায়ী থাকিলে অনাদায়ী কিস্ত্মির অর্থ সরকারী দাবী (public demand) বলিয়া গণ্য হইবে এবং তদনুসারে উহা আদায়যোগ্য হইবে৷

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ঋণ সালিসি আইন, ১৯৮৯